আগস্ট ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রিপন যাকে দেখে তাকেই বিয়ের প্রস্তাব দেয়। এবং যাকে সে প্রস্তাব দেয় তারই বিয়ে হয়ে যায়। কিন্তু সেটা রিপনের সঙ্গে নয়, অন্য কারো সঙ্গে। সবাই মনে করে রিপন পাগল হয়ে গেছে, বন্ধু-পরিবার সবাই চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় এর পেছনে আছে খুবই বাস্তবসম্মত একটা কারণ। এরকমই মজার কাহিনী নিয়ে মাছরাঙা প্রডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে 'বিয়ে বুমেরাং' নাটকটি।
নাটকটি পরিচালনা করছেন বিক্রম খান। লিখেছেন মোস্তফা মামুন। অভিনয়ে রয়েছেন ইন্তিখাব দিনার, শশী, মাসুদ আলী খান, দিলারা জামানসহ আরো অনেকে।
নাটকটির শুটিং চলবে ২২, ২৩ ও ২৫ আগস্ট উত্তরায়। এনটিভিতে আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছে মাছরাঙার একটি সূত্র।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/
bdnews24