আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতন মান্না ও পূর্নিমাকে জুটি করে ছবি নির্মান করতে যাচ্ছেন পরিচালক কাজী হায়াত। পূর্নিমা এই প্রথম কাজী হায়াতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। দীর্ঘ চার বছর পর এ ছবির মাধ্যমে আবার কাজী হায়াতের ছবিতে ফিরছেন নায়ক মান্না।
ছবির নাম 'শ্রমিক নেতা'। ছবির গল্প লিখেছেন আবু সাঈদ খান। শ্রমিক নেতার নাম ভূমিকায় ছবিতে অভিনয় করবেন মান্না। মান্না ও পূর্নিমা ছাড়াও এ ছবিতে রয়েছেন রাজ্জাক, সূচরিতাসহ অনেকে।
আগামী বছরের মার্চে ছবির কাজ শুরু হবে।
নতুন এ ছবির ব্যাপারে এর পরিচালক কাজী হায়াত জানান, "সিনেমার নামই বলছে এতে থাকবে সমসাময়িক প্রসঙ্গ, গামেন্টর্স শ্রমিকদের জীবন ও তাদের সংগ্রাম। শ্রমিকদের অল্প পারিশ্রমিক ও এ নিয়ে তাদের ক্ষোভও ফুটে উঠবে ছবিতে। আসলে পরিচ্ছন্ন ছবির পরিবেশ ফিরে আসায় আমিও পূনরায় ফিরেছি এমনি ধরনের বক্তব্যধর্মী ভাল ছবি নির্মানে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৯ ঘ
bdnews24