আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ব্রিটিশ রিয়েলিটি শো সেলিব্রেটি বিগ ব্রাদার এর পরবর্তী সিরিজে প্যারিস হিলটনকে দেখা যেতে পারে। বিগ ব্রাদারে অংশ গ্রহনের ব্যাপারে প্যারিস এবং নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
ব্রিটিশ দৈনিক দ্য সান কে শো'র একজন কর্মকর্তা জানায়, "প্যারিস আসলে সাধারন মানুষকে জানাতে চায় সে মোটেও একরোখা বা জেদি ধরনের মেয়ে নয়। তিনি সাধারন মেয়েদের মতোই ভদ্র এবং মজার মানুষ। তার জীবনেও বলার মতো অনেক মজার ঘটনা রয়েছে।"
তিনি আরো জানান, প্যারিস সহজেই বিগ ব্রাদারের তারকা হয়ে উঠতে পারেন। তবে তার আগে অবশ্যই টাকা পয়সার ব্যাপারটি নিষ্পত্তি হতে হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/১৭৪২ ঘ.
bdnews24