২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম অ্যালবাম নিয়ে আসছে এসডি রুবেল

বাজারে আসছে এসডি রুবেলের ৩০তম একক অ্যালবাম 'দুঃখ সুখের বন্ধু'। দীর্ঘ বিরতির পর রুবেল অ্যালবামের কাজ করলেন। নতুন অ্যালবামটিতে মোট ১২ টি গান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাজারে আসছে এসডি রুবেলের ৩০তম একক অ্যালবাম 'দুঃখ সুখের বন্ধু'। দীর্ঘ বিরতির পর রুবেল অ্যালবামের কাজ করলেন। নতুন অ্যালবামটিতে মোট ১২ টি গান রয়েছে। দেশের স্বনামধন্য গীতিকারেরা এ অ্যালবামে গান লিখেছেন। আটটি গানের সুর করেছেন শিল্পী নিজেই। বাকি চারটি গানের সুর করেছেন শেখ সাদী খান। পাশপাশি এসডি রুবেল শেষ করেছেন ডলি সায়ন্তীনির সঙ্গে আরেকটি দ্বৈত অ্যালবাম, যা ঈদে বাজারে আসার কথা রয়েছে। ফেয়ার টিউন নামের নতুন অডিও প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত 'দুঃখ সুখের বন্ধু' অ্যালবামটি চলতি সপ্তাহে বাজারে আসার কথা থাকলেও দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেয়া হয়েছে এর মুক্তির সময়। এ অ্যালবামের মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার বাইরের কোনও প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যালবাম করছেন তিনি। চার বছর আগে প্রকাশিত জনপ্রিয় উপন্যাস 'ভালবাসার দুঃখ-বিলাস' এর কাহিনী অবলম্বনে ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন এসডি রুবেল । তবে এটার নাট্যরূপ, পরিচালনা কিংবা অভিনয়ে থাকছেন না তিনি। নাটকটির নির্মাণকার্য থাকবে তার নিজস্ব প্রোডাকশন হাউজ 'নিউ ট্র্যাক'। নতুন এ অ্যালবাম প্রসঙ্গে রুবেল জানান, "আমার ক্যারিয়ারে এটি ৩০তম একক অ্যালবাম। এ কারণেই অ্যালবামটি সাজানো হয়েছে একটি ভিন্ন আবহে। আমার বড় প্রাপ্তি অ্যালবামের গানগুলো লিখেছেন দেশ সেরা গীতিকাররা। আর এতে আমার সুর করা গান রয়েছে ৮টি। অ্যালবামটি শ্রোতাদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিকে/১৯৫৭ ঘ.