আগষ্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গায়ক জর্জ মাইকেল সোমবার তার ১০০ ঘন্টার সামাজিক দায়িত্ব পালন শুরু করেছেন। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এটা করছেন ভাবলে ভুল করবেন। আসলে মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে তিনি এই শাস্তি ভোগ করছেন।
২০০৬ সালের অক্টোবরে তাকে লন্ডনে গাড়ির স্টিয়ারিং হুইলের উপর পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে এই অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ আনে। তাদের অভিযোগ জর্জ গাজা এবং জিএইচবি খেয়েছিলেন।
সোমবার তিনি লন্ডনে এসে পৌঁছেছেন। তারপরই তিনি বাগানের কাজে সাহায্য করতে শুরু করেন। মাইকেল বলেন, "আমি অন্য সবার মতো। তুমি যদি বোকার মতো কোন কাজ করো তাহলে তোমাকে তার খেসারত দিতে হবে। আমিও ওরা যা করতে বলে তাই করবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/১৯৩৭ ঘ.
bdnews24