২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার ট্রেক এর পরের ছবিতে থাকবেন রাসেল ক্রো

বিখ্যাত সাইফাই চলচ্চিত্র স্টার ট্রেক এর পরের সিকুয়েলে রাসেল ক্রো অভিনয় করতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ছবিটির চিত্রায়নের কাজ শুরু হবে আগামী বছর। খবর মার্কিন একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত সাইফাই চলচ্চিত্র স্টার ট্রেক এর পরের সিকুয়েলে রাসেল ক্রো অভিনয় করতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ছবিটির চিত্রায়নের কাজ শুরু হবে আগামী বছর। খবর মার্কিন একটি ওয়েবসাইটের। ছবিটির আগামী পর্বে থাকবে ক্যাপ্টেন কার্ক, স্পুক, স্কুটি চরিত্রগুলিতে নতুন অভিনেতারা থাকবেন। ছবিতে ক্রোকে নেওয়ার কথা ভাবছেন পরিচালক জেজে আব্রামস নিজেই। পরিচালকের এক ঘনিষ্ট সূত্র লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে জানায়, "রাসেল নিশ্চিতভাবেই আব্রামসের প্রস্তাবটা বিবেচনা করছেন। ছোটবেলা থেকেই রাসেল স্টার ট্রেক ছবির ভক্ত ছিলেন। এটা একটা বোনাস হিসেবে ধরা যায়।" ছবিতে তাকে কোন চরিত্রটি করতে দেওয়া হবে সে ব্যাপারে আব্রামস কিছু জানাননি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪২ ঘ