২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপাহি বিদ্রোহের কাহীনি নিয়ে ছবি বানাবেন ফিরোজ নাদিয়াদওয়ালা

সিপাহি বিদ্রোহের কাহিনী নিয়ে অনেকদিন ধরেই ছবি বানানোর স্বপ্ন দেখছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। ভারতের স্বাধীনতার ষাট বছর পূর্তি উপলক্ষে এ কাহিনী নিয়ে ছবি বানানোর ঘোষনা দিলেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সিপাহি বিদ্রোহের কাহিনী নিয়ে অনেকদিন ধরেই ছবি বানানোর স্বপ্ন দেখছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। ভারতের স্বাধীনতার ষাট বছর পূর্তি উপলক্ষে এ কাহিনী নিয়ে ছবি বানানোর ঘোষনা দিলেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ছবিতে সিপাহি বিদ্রোহ কালের ছয় নায়ক মঙ্গল পান্ডে, বাহাদুর শাহ জাফর, নানাসাহেব, ঝাঁসির রানী, তাতিয়া তোপ এবং আজিজান বাঈয়ের বীরত্বগাথা তুলে ধরা হবে। বড় বাজেটের এই ছবিতে বলিউড এবং হলিউডের খ্যাতিমান তারকারা অভিনয় করবেন। বর্তমানে এ ছবির পান্ডুলিপি তৈরীর কাজ চলছে। এ কাজে সহায়তা করছেন বেশ কয়েকজন ইতিহাসবেত্তা । ছবির কাহিনীতে বেশ কিছু ব্রিটিশ চরিত্র রয়েছে। এ ছবির কিছু অংশ বিলেতে চিত্রয়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ছবির অধিকাংশ চিত্রায়িত হবে ভারতে । ছবির কাজে নাদিয়াদওয়ালা বর্তমানে আমেরিকার লস এঞ্জেলেসে অবস্থান করছেন। ছবি তৈরি করা প্রসঙ্গে নাদিয়াদওয়ালা জানান, এ কাহিনী নিয়ে তার বাবা ১৯৬৯ সালে ছবি তৈরির পকিল্পনা করেছিলেন। কিন্তু নানা সমস্যায় সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বাবার স্বপ্ন পূরন করতেই তিনি এ ছবি তৈরি করবেন। ছবির পরিচালক ঠিক হলেও নাদিয়াদওয়ালা তার নাম প্রকাশ করেননি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯৪১ ঘ