২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলভিস প্রিসলির ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ভক্তরা

কিংবদন্তীর গায়ক কিং অফ দি রক খ্যাত এলভিস প্রিসলির ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার যুক্তরাষ্ট্রের টেনেসিতে তার মেমফিসের বাসার বাইরে জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত গ্রেসল্যান্ড এস্টেটে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রিসলি ভক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

মেমফিস, টেনেসি, আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- কিংবদন্তীর গায়ক কিং অফ দি রক খ্যাত এলভিস প্রিসলির ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার যুক্তরাষ্ট্রের টেনেসিতে তার মেমফিসের বাসার বাইরে জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত গ্রেসল্যান্ড এস্টেটে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রিসলি ভক্তরা। এর আগেই বুধবার দুপুর থেকে মেমফিসের বাইরে জড়ো হতে শুরু করেন তারা। প্রদীপ জ্বালিয়ে নিশিপালনের মাধ্যমে এলভিসের জন্য প্রার্থনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হয় বুধবার মধ্যাহ্ন থেকে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ধকল সইতে না পেরে অনেকে অসুস্থ হয়ে পরেন। তাদের সেবার জন্য তৈরি ছিলেন কর্তব্যরত চিকিৎসক, ছিল এম্বুলেন্সও। দীর্ঘ লাইনের পুরোভাগে অপেক্ষমান হিউস্টনের এক কনস্ট্রাকশন ফোরম্যান মাইক মেরিডিয়ান বলেন, "আমরা যথাসাধ্য শান্ত থাকার চেষ্টা করছি।" একটা গলফ ছাতার নিচে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করছিলেন প্রিসলির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। লাইনে তার স্ত্রীর জন্যও একটা জায়গা রেখেছিলেন তিনি। তার স্ত্রী শার্লি রবার্টস ১৯৭৭ সালের ১৬ আগস্ট থেকে প্রতি বছরই এখানে এসে প্রিয় শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। ১৯৭৭ সালে বছর ৪২ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রিসলি মারা যান। মেরিডিয়ানের কাছেই গ্রেসল্যান্ডের ইটের দরোজায় রং দিয়ে লেখা : "আমি সব সময়ই প্রিসলিকে ভালবাসবো।" কমলা রঙের আরেবটি বাক্য তার সঙ্গেই : "এলভিস = ওয়ার্ল্ড পিস"। প্রিসলির মেমফিস হোমের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এলভিসের মতো পো&#248