আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতো হুমায়ূন আহমেদ রচিত নাটক পরিচালনা করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। নাটকের নাম 'গনি সাহেবের শেষ কিছু দিন'।
গনি মিয়া নামের এক লোকের জীবনের শেষ কিছু দিনের ঘটনা নিয়ে এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।
নিজের পরিচালিত এ নাটকে অভিনয় করছেন না মাহফুজ আহমেদ। নাটকের প্রধান চরিত্র গনি মিয়ার ভূমিকায় অভিনয় করবেন আবুল হায়াত।
অন্য শিল্পীরা হলেন অপি করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল, সালেহ আহমেদ ও লুৎফর রহমান জর্জ।
নাটকটি রোজার ঈদে প্রচারিত হবে এটিএন বাংলায়। মাহফুজের নিজস্ব প্রযোজনা সংস্থা বানীকথা চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে মাহফুজ জানান, "আমি হুমায়ূন স্যারের খুব ভক্ত। এর আগে ওনার নাটকে অভিনয় করলেও এই প্রথমবার তার রচিত নাটক পরিচালনা করছি। এটা আমার বিরাট সৌভাগ্য। এজন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ কেননা তিনি আমাকে তার লেখা নাটক নিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি যত
bdnews24