২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক অ্যালবামে অঞ্জন দত্ত, বাপ্পা ও এস আই টুটুল

বাপ্পা মজুমদারের সুরে ও জুলফিকার রাসেলের কথায় গাইছেন কোলকাতার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত। প্রথমবারের মতন অ্যালবামটি সর্ম্পূন এদেশের গীতিকার ও সুরকারদের আয়োজনে নির্মান করা হচ্ছে। অ্যালবামে বাপ্পাও গাইবেন। বাপ্পা অঞ্জনের পাশাপাশি এ অ্যালবামে থাকছেন এই সময়ের আরেক জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী এস আই টুটুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাপ্পা মজুমদারের সুরে ও জুলফিকার রাসেলের কথায় গাইছেন কোলকাতার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত। প্রথমবারের মতন অ্যালবামটি সর্ম্পূন এদেশের গীতিকার ও সুরকারদের আয়োজনে নির্মান করা হচ্ছে। অ্যালবামে বাপ্পাও গাইবেন। বাপ্পা অঞ্জনের পাশাপাশি এ অ্যালবামে থাকছেন এই সময়ের আরেক জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী এস আই টুটুল। জুলফিকার রাসেল লিখেছেন সবগুলো গানের কথা। অ্যালবামে মোট গান থাকছে ১০টি। বাপ্পা, টুটুল ও অঞ্জন দত্ত তিনটি করে গান গাইবেন। আর একটি গান থাকছে বাপ্পা- টুটুলের দ্বৈত কণ্ঠে। এর মধ্যে নিজের দুটি গানের পাশাপাশি একে অপরের জন্য একটি করে গানের সুর করছেন টুটুল ও বাপ্পা। অন্যদিকে অঞ্জন দত্তের গাওয়া তিনটি গানের সুর করেছেন বাপ্পা মজুমদার। এখন পর্যন্ত রেকর্ড হওয়া কটি গানের শিরোনাম হচ্ছে 'সারাটা দিন মানুষ দেখি', 'একটু দেখি কপাল ছুঁয়ে', 'আর কত সান্ত্বনা দেবে'। অ্যালবামের অর্ধেক কাজ শেষ হয়েছে এরই মধ্যে। অ্যালবামের শিল্পী ও সুরকার বাপ্পা জানান, "দাদার তিনটি গানই চমৎকার হয়েছে। আর আমরা (বাপ্পা-টুটুল) এখন দু'জনের গানের সুর-সংগীতায়োজন নিয়ে ব্যস্ত আছি। সব মিলিয়ে মনে হচ্ছে এবারের কাজটি চমৎকার হবে। একই সঙ্গে আমাদের পুরোনো সেটআপের সঙ্গে এস আই টুটুলের অংশগ্রহণ বাড়তি মাত্রাও যোগ করবে বলে আমার ধারণা।" আসন্ন ঈদে অ্যালবামটি প্রকাশ পাবে সাউন্ডটেকের ব্যানারে। গত বছর একই আয়োজনে প্রকাশ পায় বাপ্পা ও অঞ্জন দত্তের একটি দ্বৈত অ্যালবাম। 'ইচ্ছে করেই একসাথে' শিরোনামের এ অ্যালবামটি ছিল বাংলাদেশের গীতিকারের কথায় ও সুরে অঞ্জন দত্তের প্রথম গাওয়া। এর আগে জি-সিরিজের ব্যানারে 'হ্যালো বাংলাদেশ' শিরোনামে একটি একক ও নিমা রহমানকে সঙ্গে নিয়ে 'গানে গানে এক সাথে' শিরোনামে একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশ হয়েছিল। এর সবটুকুই ছিল অঞ্জন দত্তের নিজস্ব আয়োজনে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৩৩ ঘ