আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গুয়াতেমালার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন হলিউডের অভিনেতা কাম পরিচালক মেল গিবসন। সোমবার গুয়াতেমালা সিটির প্যালেস অফ কালচারে মায়ান ম্যুরাল দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এরপর প্রেসিডেন্ট অস্কার বার্জারের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন এই ব্রেভহার্ট তারকা। খবর মার্কিন ওয়েবসাইটের।
৫১ বছর বয়স্ক এই অভিনেতার এটাই প্রথম গুয়াতেমালা সফর নয়। বার্জারের মুখপাত্র ক্রিস্টা কেপফার বলেছেন, " পর্যটক হিসেবে এর আগেও বহুবার গিবসন ঘুরে গেছেন এ দেশ। গুয়াতেমালার পর্যটনকেন্দ্রগুলির ব্যাপার তার অসীম আগ্রহ।"
এ সপ্তাহে গিবসন গুয়াতেমালার উত্তরে পেতেন অরন্যের অনেক গভীরে যেয়ে মায়া সভ্যতার ধংসাবশেষ এল মিরাদোর দেখে এসেছেন।
প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎকারটি ছিল একান্ত ব্যাক্তিগত। এ ব্যাপারে প্রেসিডেন্ট বা গিবসন কেউই কোন মন্তব্য করেননি।
'লেথাল উইপনস' ছবির এই তারকা পরিচালনা করেছেন 'দি প্যাশন অফ দি ক্রাইস্ট' ও 'অ্যাপোক্যালিপটো'। 'ব্রেভহার্ট' ছবির জন্য তিনি ১৯৯৬ সালে সেরা পরিচালক ও সেরা ছবির পুরস্কার পান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০০৭ ঘ
bdnews24