আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শাহরুখ খানকে নিয়ে লেখা অনুপম চোপড়ার বই প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। 'কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দি সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা' নামের এই বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেন ইন্দো আমেরিকান আর্টস কাউন্সিল ও সাউথ এশিয়ান জার্নালিস্টস এসোসিয়েশন। ৯ আগস্টের ওই অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রকাশনা অনুষ্ঠানে অনুপমার সঙ্গে ছিলেন তার স্বামী চলচ্চিত্রকার বিধু বিনোদ চোপড়া। এছাড়াও ছিলেন ইরোস এন্টারটেইনমেন্টের কেন নাজ, সুভাষ ধরসহ শাহরুখের অনেক ভক্ত যারা তাদের প্রিয় তারকাকে নিয়ে রচিত বইয়ের লেখিকার সঙ্গে সাক্ষাতের জন্য উৎসুক ছিলেন।
অখ্যাত অবস্থা থেকে কীভাবে প্রতিকূলতা উজিয়ে বলিউডে নিজের আসনটি পাকাপোক্ত করলেন খান তারই বিবরণ রয়েছে এ বইয়ে। শাহরুখ খানের জীবনের অনেক অজানা অধ্যায় উন্মোচিত হয়েছে বইটিতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৫৩ ঘ
bdnews24