আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেত্রি নাটালি পোর্টম্যান মার্কিন টেলিভিশনে গরিলার উপর একটি প্রামাণ্যচিত্র নির্মানের কাজ শুরু করতে যাচ্ছেন। এ লক্ষ্যে পশু বিশেষজ্ঞ জ্যাক হান্নার সঙ্গে যোগ দিয়েছেন তিনি। প্রামাণ্য চিত্রটি নির্মিত হবে রুয়ান্ডায়। খবর মার্কিন ওয়েবসাইটের।
'গার্ডেন স্টেট' খ্যাত এই তারকা 'গরিলাজ অন দা ব্রিঙ্ক' নামের একঘন্টাব্যাপী প্রামাণ্য চিত্রটির কাজ শুরু করবেন শিগগিরই। এ বছরের শেষের দিকে অ্যানিম্যাল প্ল্যানেটে প্রদর্শিত হবে ছবিটি।
বিলুপ্ত প্রায় এই প্রজাতির উপর নির্মিত প্রামাণ্যচিত্রে দেখা যাবে হান্না পোর্টম্যানকে নিয়ে কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে যেতে পাড়ি দিচ্ছেন দূর্গম সুদীর্ঘ পথ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯৫০ ঘ
bdnews24