আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের জাতীয় সঙ্গীতের উপর ভিত্তি করে এক নতুন অ্যালবাম প্রকাশ করেছেন এ আর রহমান। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার বের হয়েছে অ্যালবামটি। খরব ভারতীয় ওয়েবসাইটের।
চেন্নাইয়ের স্পেন্সার প্লাজার চেন্নাই মিউজিক ওয়ার্ল্ড স্টোরে সংক্ষিপ্ত প্রকাশনা অনুষ্ঠানটি হয়। এই ডিভিডি অ্যালবামটি প্রযোজনা করেছেন ভারতবালা প্রডাকশন্স। এরা বিবিসির জন্য 'হরি ওম' ছবিটি তৈরি করেছিলেন।
এ আর রহমানের নতুন অ্যালবামটিতে ৩৫টি সাউন্ডট্র্যাক রয়েছে। এর মধ্যে আছে এ আর রহমানের সুরে লতা মুঙ্গেশকার, আশা ভোঁশলে, বালমুরারীকৃষ্ণসহ কর্নাটকি গায়ক ডি কে পাত্তামাল ও এস পি বালসুব্রামানিয়ামের গাওয়া গান।
এর আগে 'বন্দে মাতরম' নামে আরেকটি দেশাত্মাবোধক গানের অ্যালবাম বের করেছিলেন এ আর রহমান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৭ ঘ
bdnews24