২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে ঐশ্বরিয়ার মোমের মূর্তি

ভারতের স্বাধীনতার ষাট বছর পূর্তির দিন অর্থাৎ ১৫ আগস্ট নিউইয়র্কের টাইম স্কয়ারের মাদাম তুসোর মোমের ঘরে বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের মোমের মূর্তি উন্মোচন করা হবে। লন্ডনের মাদাম তুসোর জাদুঘর থেকে মুর্তিটি নিউ ইয়র্কে আনা হয়েছে ইতিমধ্যে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্বাধীনতার ষাট বছর পূর্তির দিন অর্থাৎ ১৫ আগস্ট নিউইয়র্কের টাইম স্কয়ারের মাদাম তুসোর মোমের ঘরে বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের মোমের মূর্তি উন্মোচন করা হবে। লন্ডনের মাদাম তুসোর জাদুঘর থেকে মুর্তিটি নিউ ইয়র্কে আনা হয়েছে ইতিমধ্যে। খবর ভারতীয় ওয়েবসাইটের। তুসোর জাদুঘরের ডিরেক্টর অফ মার্কেটিং রোজমেরি প্রেটা জানান, ১৫ মিনিটের এক নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে উন্মোচন অনুষ্ঠান। ঐশ্বরিয়ার ভক্তদের চাহিদা অনুযায়ী ভারতের স্বাধীনতা দিবসেই এ অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রেটা। তিনি বলেন ,"সাবেক বিশ্বসুন্দরী রাই এখন বিশ্বব্যাপী পরিচিত।" ঐশ্বরিয়ার মোমের মডেলটি জাদুঘরের ওপেনিং নাইট পার্টি সেকশনে রাখা হয়েছে। নিউইয়র্কের জাদুঘরটি লন্ডনের মূল মাদাম তুসো জাদুঘর থেকে ছয় মাসের জন্য মূর্তিটিকে ধার হিসেবে এনেছে। ২০০৪ সালে ঐশ্বরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র 'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস' মুক্তি পাওয়ার সময় লন্ডনে মূর্তিটি প্রথমবারের মতো উন্মোচন করা হয়। লন্ডনে মূর্তি উন্মোচনের সময় উপস্থিত থাকলেও ভারতে ছবির কাজে ব্যস্ত থাকায় নিউইয়র্কে ঐশ্বরিয়া থাকতে পারবেন না। ঐশ্বরিয়া ছাড়াও মাদাম তুসোর মোমের জাদুঘরে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব তার শশুর অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং তামিল তারকা রজনীকান্তের মূর্তি রয়েছে। জাদুঘরে অন্যান্য ভারতীয় ব্যক্তিত্বর মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। এদের মধ্যে ঐশ্বরিয়া রাই প্রথম ব্যক্তি যিনি নিউইয়র্কের জাদুঘরটিতে স্থান পেলেন। ২০০০ সালে চালু হবার পর ম্যানহাটনে অবস্থিত এ জাদুঘরে বছরে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। মাদাম তুসো জাদুঘরে বিশ্বের জনপ্রিয় ব্যাক্তিদের মোমের অবিকল মূর্তি সংরক্ষন করা হয়। ১৮৩৫ সালে ম্যারি তুসো নামক এক ফরাসি ভদ্রমহিলা লন্ডনে এই জাদুঘর স্থাপন করেন। বর্তমানে আমস্টারডাম , লাস ভেগাস , নিউইয়র্ক, হংকং এবং সাংহাইতে এর শাখা রয়েছে। এছাড়া এবছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেও এর আরও ্একটি শাখা খোলা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২২১০ ঘ.