আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আমীর খানের স্ত্রী কিরণ রাও চলচিত্র পরিচালনায় আসছেন। স্ত্রী পরিচালিত চলচিত্রে অভিনয় করবেন আমীর। আমীর খানের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন এ তথ্য। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ওই বন্ধুটি জানান, ওই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সম্ভবত আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
কিরন রাও আমীর খানের শুধু স্ত্রীই নন, তিনি আমীর খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ শাখার প্রধান। এই প্রতিষ্ঠান থেকে আমীর খানের পরিচালনায় 'তেরি জমিন পর' তৈরি করা হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ১৯০৪ ঘ.
bdnews24