২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলী যাকেরের কল্পনার কথা লিখবেন সুবর্না মুস্তফা

অভিনেতা আলী যাকেরের কল্পনার কথা লিখবেন সুবর্ণা মুস্তফা। বাস্তবে নয়, এই তারকা জুটিকে এমনই দু'টি ভিন্ন চরিত্রে দেখা যাবে 'যে জীবন যাপিত হয়নি' নাটকে। ফারুক হোসেন রচিত এ নাটকটি পরিচালনা করবেন তাহের শিপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনেতা আলী যাকেরের কল্পনার কথা লিখবেন সুবর্ণা মুস্তফা। বাস্তবে নয়, এই তারকা জুটিকে এমনই দু'টি ভিন্ন চরিত্রে দেখা যাবে 'যে জীবন যাপিত হয়নি' নাটকে। ফারুক হোসেন রচিত এ নাটকটি পরিচালনা করবেন তাহের শিপন। নাটকের গল্পে দেখা যাবে এক ব্যক্তি নিজের কল্পনাকে গল্প আকারে রূপ দিতে একজন লেখিকাকে ভাড়া করে নিয়ে আসেন। এরপর নিজের মনের কল্পনাগুলো বিস্তারিতভাবে লেখিকাকে শোনান। সে অনুযায়ী লেখিকা লিখতে শুরু করেন এবং একপর্যায়ে লেখা শেষ হয়। লোকটি লেখিকার লেখা গল্প পড়ে দেখেন গল্পে যা লেখা হয়েছে এর সঙ্গে তার কল্পনার কোনো মিল নেই। তিনি হতাশ হন। এভাবেই এ নাটকের গল্প এগিয়ে যায়। লেখিকার ভূমিকায় সুবর্ণা মুস্তফা এবং ব্যক্তিটির ভূমিকায় অভিনয় করবেন আলী যাকের। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে এ নাটকের শুটিং শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩২ ঘ