২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের জন্য সাক্ষর সংগ্রহ অভিযানের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই : শাহরুখ

সঞ্জয় দত্তের মুক্তির লক্ষে যে সাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছে তার পরিকল্পনার সঙ্গে নিজের সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করেছেন শাহরুখ। এই মর্মে ছাপা খবরের সত্যতা অস্বীকার করে শাহরুখ বলেছেন, "আইন তার নিজস্ব গতিতেই চলবে।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্তের মুক্তির লক্ষে যে সাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছে তার পরিকল্পনার সঙ্গে নিজের সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করেছেন শাহরুখ। এই মর্মে ছাপা খবরের সত্যতা অস্বীকার করে শাহরুখ বলেছেন, "আইন তার নিজস্ব গতিতেই চলবে।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। শাহরুখ বলেন, "আমরা নিরক্ষর বা মূর্খ নই। আমরা এটা বুঝি যে আইন নিজের পথেই চলবে। এবং আমি নিশ্চিত দত্তের পরিবারের লোকজনরাও এমনটাই মনে করেন। আমি জানি না কোথা থেকে এই খবর ছাপা হলো।" শাহরুখ এটাও বলেন, " অবশ্যই বন্ধু হিসেবে আমি সঞ্জয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। কিন্তু আমরা এটাও বুঝি যে আইনের গতিপথ আমরা বদলাতে পারি না। এমনকি আমি এটাও চাই না যে কিছু লোক চায় বলেই আদালত তার সিদ্ধান্ত পরিবর্তন করুন।" স