২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় করছেন শাহরুখের স্ত্রী গৌরি

দীর্ঘ প্রতীক্ষিত 'ওম শান্তি ওম' ছবিতে অভিনয় করবেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। রেড চিলিজ এর ব্যানারে নির্মিতব্য ছবির শেষের এক গানের দৃশ্যে দেখা যাবে তাকে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ প্রতীক্ষিত 'ওম শান্তি ওম' ছবিতে অভিনয় করবেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। রেড চিলিজ এর ব্যানারে নির্মিতব্য ছবির শেষের এক গানের দৃশ্যে দেখা যাবে তাকে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ফারাহ খানের 'ম্যায় হু না' ছবিতেও অভিনয় করার কথা ছিল গৌরির। কিন্তু চরম লাজুক স্বভাবের গৌরি শেষ মুহূর্তে আর পর্দায় হাজির হননি। পর্দায় না আসলেও বলিউডে কিন্তু মোটেই আজনবী নন গৌরি, এমনকি ফিল্মি দুনিয়ার সঙ্গে তার যোগ শুধু শাহরুখের স্ত্রী হিসেবেই নয়। শাহরুখের প্রথম দিকের কয়েকটি ছবি যেমন বাজীগর, ডর, আঞ্জাম ও রাম জানে শাহরুখের কস্টিউম আর ওয়্যারড্রোবের পুরো দায়িত্ব ছিল তার উপর। মহীপ সঞ্জয় কাপুরের ডিজাইন করা নোটনদাস জুয়েলারির জন্য মডেলিংও করেছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৩০ ঘ