ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রিয়াজ-পূর্নিমা জুটি অভিনীত হদয়ের কথা চলচ্চিত্রের অডিও ট্র্যাক-এ স্মরনকালের সর্বাধিক সাফল্যের পর চলচ্চিত্র'র গানে ছিল হাবিবের দীর্ঘ বিরতি। টানা তিন মাসের বিদেশ সফর শেষে এক সঙ্গে চারটি চলচ্চিত্রের প্লে-ব্যাক ও সংগীত পরিচালনায় হাত দিয়েছেন তিনি। এস এ হক অলিকের 'আকাশ ছোঁয়া ভালবাসা', মোরশেদুল ইসলামের 'প্রিয়তমেষ'ু, মুরাদ পারভেজের 'চন্দ্রগ্রহণ' এবং ফেরদৌস হাসানের 'হদয় আছে যার' চলচ্চিত্রের গান নিয়ে মেতে উঠবেন তিনি।
কাছাকাছি সময়ে এ চারটি চলচ্চিত্রের জন্য প্রায় ১০টি গানে সুরারোপ করবেন হাবিব। এরই মধ্যে প্রাথমিকভাবে দুটি গানের ট্র্যাক তৈরি করেছেন এস এ হক অলিক পরিচালিত 'আকাশ ছোঁয়া ভালবাসা' ছবির জন্য। হাবিবের ইচ্ছা আসন্ন রমজানের মধ্যে চারটি চলচ্চিত্রের গানগুলোর সুরারোপের কাজ শেষ করা।
চলচ্চিত্রের গানে লম্বা বিরতি সম্পর্কে হাবিব বলেন, অফারগুলো আমার কাছে মন:পূত হয়েছে বলেই কাজগুলো করছি। কাজ হাতে নেবার আগেই বলে নিয়েছি গানের জন্য তাগাদা দেয়া যাবে না কিংবা শিল্পী নির্বাচনে করা যাবে না কোনরকম হস্তক্ষেপ । আমার কাজ চলচ্চিত্রের গল্প মাফিক নিজের মতো করে গান তৈরি করা এবং পছন্দের শিল্পী দিয়ে সেটি তুলে আনা। সংশ্লিষ্টরা আমার শর্তে রাজি হয়েছেন বলেই কাজগুলো নেয়া। আগের ধারাবাহিকতায় ভিন্নধরনের আমার স্টাইলের গানই চলচ্চিত্রগুলোতে শুনতে পাবে দর্শক শ্রোতারা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২১৪৯ ঘ.
bdnews24