২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাডা কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সঞ্জয়

মঙ্গলবার মুম্বাই বোমা বিস্ফারণ মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সঞ্জয় দত্ত। একই সঙ্গে জামিনের আবেদনও করেছেন তিনি। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার। সঞ্জয়ের পক্ষে তার পরামর্শক সতীশ মানেশিন্দে বলেছেন, " আমরা রায়ের বিরুদ্ধে আপিল করেছি এবং তার জামিনের জন্যও আবেদন জানিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার মুম্বাই বোমা বিস্ফারণ মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সঞ্জয় দত্ত। একই সঙ্গে জামিনের আবেদনও করেছেন তিনি। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার। সঞ্জয়ের পক্ষে তার পরামর্শক সতীশ মানেশিন্দে বলেছেন, " আমরা রায়ের বিরুদ্ধে আপিল করেছি এবং তার জামিনের জন্যও আবেদন জানিয়েছি।" ৩১ জুলাই মুম্বাইয়ের টাডা কোর্ট ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা সংক্রান্ত মামলার রায়ে দত্তকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এদিকে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এই আপিল খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে 'অমনিবাস' এর আবেদন করেছে যাতে করে দত্ত এবং মুম্বাই বোমা হামলার সঙ্গে জড়িত কেউ মুক্তি না পায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৫ ঘ