আগস্ট ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- "বেলা নয়টার দিকে অক্সিজেন দেওয়া শুরু হল। নিশ্বাস সেই একই ভাবে পড়ছে। ক্ষীণ শব্দ নিশ্বাসে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এল। গুরুদেবের দু পায়ের তলায় দু হাত দিয়ে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বিপ্রহরে বারোটা দশ মিনিটে গুরুদেবের শ্বেস নিশ্বাস পড়ল।"
রাণী চন্দের 'গুরুদেব' বইয়ে এভাবেই ৭ আগস্ট ১৯৪১ সালে কবি সার্বভৌমের ধরাধাম ছেড়ে চলে যাওয়ার বিবরণ লেখা আছে। দিনটি ছিল শ্রাবণ মাসের ২২ তারিখ।
আজ সেই ২২ শে শ্রাবণ। বাংলাসাহিত্যের সম্রাট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস। ১৯১৩ সালে প্রথম বাঙালি ও প্রথম এশিয় হিসেবে নোবেল বিজয়ী এই কবি তার বহুমূখী রচনা দিয়ে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। একহাতে বাংলা ভাষা ও সাহিত্যকে অনেক দূর এগিয়ে দিয়ে গেছেন তিনি। বাংলা শিল্প সাহিত্যের প্রায় সব শাখাতেই তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতেও তিনি রেখেছেন উলে
bdnews24