২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম বুদ্ধকে নিয়ে ছবি করবেন শ্যাম বেনেগাল

পালি ভাষায় গৌতম বুদ্ধকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। ছবির নামও থাকবে 'গৌতম বুদ্ধ'। শ্রীলংকা সরকারের অর্থায়নে পুরো ছবিটি চিত্রায়িত হবে শ্রীলংকায়। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পালি ভাষায় গৌতম বুদ্ধকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। ছবির নামও থাকবে 'গৌতম বুদ্ধ'। শ্রীলংকা সরকারের অর্থায়নে পুরো ছবিটি চিত্রায়িত হবে শ্রীলংকায়। খবর ইন্ডিয়াএফএমডটকমের। ছবিতে বুদ্ধ ও বৌদ্ধধর্মের উপর আলোকপাত করা হবে। ভারতের সম্রাট অশোকের ছেলে মহেন্দ্রর মাধ্যমে ভারত থেকে শ্রীলংকায় বৌদ্ধধর্মের প্রসার ঘটে। ভারতের মহাবোধি সোসাইটির ডক্টর বি কে মোদি এর আগে ডক্টর চন্দ্রপ্রকাশ ধীবেদিকে বুদ্ধের উপর একটি ছবি বানানোর অনুরোধ করেছিলেন। চন্দ্রপ্রকাশ জানান যে বুদ্ধদেবের ইস্যুতে ভারত ও শ্রীলংকার মধ্যে বিশেষ আন্তরিক যোগ রয়েছে। এ কারণে এই প্রকল্পে শ্রীলংকা সরকার অর্থ যোগাচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন যে মোদি তাকে ছবিটির সহ পরিচালকের ভূমিকায় থাকতে বলেছিলেন। তবে তিনি এখন আনন্দিত যে ছবিটি শ্যাম বেনেগালের মতো ঊঁচু মাপের পরিচালক তৈরি করছেন। এর আগে এই ছবিটি শেখর কাপুরেরও নির্মানের কথা ছিল। নানা বিষয়ে বনিবনা না হওয়ায় তিনি শেষ পর্যন্ত এ কাজ থেকে সরে দাড়ান। মজার ব্যাপার, '৯০ এর দশকের শুরুর দিকে ডক্টর মোদি মীরা নায়ারকেও বুদ্ধদেবকে নিয়ে ছবি তৈরির প্রস্তাব দিয়েছিলেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২২ ঘ