আগস্ট ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দেশে প্রথমবারের মতন হতে যাচ্ছে টেলিভিশন ড্রামা ফেস্টিভাল, ২০০৭। 'নাটক জীবনের কথা বলে' এ শ্লোগানকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করেছে অরেন্ডা কমিউনিকেশন, সহআয়োজক চায়না এম্বাসি।
নতুন ধরনের এ উৎসবের শুরু হবে ১৯শে আগস্ট। ৩ দিনব্যাপী আয়োজনের শেষ দিন ২১ শে আগস্ট। স্থান- শাহবাগের পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তন। শনিবার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক শান্তা ইসলাম, অরেন্ডা কমিউনিকেশনের উপদেষ্ঠা জেড. এম আহমেদ প্রিন্স, সিইও ফারজানা খান ইলা, ঢাকার চায়না এম্বাসির সংস্কৃতি সচিব জুং জিফা ও বিউটি পার্টনার মিররের স্বত্ত্বাধিকারী খাদিজা বেগম। উৎসবে প্রতিদিন ৪/৫ টি নাটক প্রর্দশন করা হবে। থাকবে একটি নতুন নাটকের প্রিমিয়ারও। নাটকগুলো প্রর্দশনী শেষে থেকে জুরি কর্তৃক ৫টি ও দর্শক জরিপে জনপ্রিয়তার বিচারে ৫টি সেরা নাটককে পুরস্কৃত করা হবে।
১১ আগস্টের মধ্যে একজন সর্বোচ্চ ২ টি নাটক জমা দিতে পারবেন। জমা দেওয়ার ঠিকানা : অরেন্ডা কমিউনিকেশন
সুইট নং- ৭০৪( ৭ম তলা), নাহার প
bdnews24