২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের পিছনে আছে কংগ্রেস

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ একাধিক মন্ত্রী সঞ্জয়ের ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করেছেন। কংগ্রেস প্রকাশ্যে এ ব্যাপারে কিছু না বলার সিদ্ধান্ত নিলেও ইতিমধ্যে প্রিয়রঞ্জন দাসমুন্সিসহ একাধিক মন্ত্রী সঞ্জয়ের ব্যাপারে বিবৃতি দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ একাধিক মন্ত্রী সঞ্জয়ের ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করেছেন। কংগ্রেস প্রকাশ্যে এ ব্যাপারে কিছু না বলার সিদ্ধান্ত নিলেও ইতিমধ্যে প্রিয়রঞ্জন দাসমুন্সিসহ একাধিক মন্ত্রী সঞ্জয়ের ব্যাপারে বিবৃতি দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। সঞ্জয় দত্তের বোন কংগ্রেস এমপি প্রিয়া দত্ত শুক্রবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সঞ্জয়ের ব্যাপারে তার সাহায্য প্রার্থনা করেছেন। সোনিয়া বলেছেন, তাদের এই বিপদের দিনে কংগ্রেস তাদের পাশে থাকবে। তবে এ ব্যপারে জনসমক্ষে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি সঞ্জয়ের ব্যাপারে তার দেওয়া বিবৃতি প্রসঙ্গে বলেছেন, "আমি পার্টি কর্মী, প্রিয়াও তাই, আমরা সবাই পার্টির লোক। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত বিবৃতি আলাদা কী হতে পারে? আমি একজন মানুষ এবং আমার প্রত্যেকটা বিবৃতি আমার নিজেরই।" তিনি বলেন, " আমি পার্টি কর্মী। যখন আমি কিছু বলি সেটা পার্টির ভালোর জন্যই বলি।" এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতা জনসমক্ষে দত্ত পরিবারের পক্ষে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছেন। উল্লেখ্য সঞ্জয়ের বাবা সুনীল দত্ত কংগ্রেসের শীর্ষ পর্যায়ের একজন নেতা ও মন্ত্রী ছিলেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৫৯ ঘ