২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীর জেলে রাত কাটাচ্ছেন মুন্নাভাই

পুনের যে জেরবাদা কেন্দ্রীয় কারাগারে এখন আটক আছেন সঞ্জয় দত্ত; বৃটিশ বিরোধী আন্দোলন চলাকালে সেখানে জেল খেটেছেন মহাত্মা গান্ধীসহ বেশ কজন ভারতীয় নেতা। বিভিন্ন মেয়াদে গান্ধী এখানে ৬ বছরেরও বেশি সময় জেল খাটেন। জেলখানার রেকর্ডে গান্ধীর নাম লেখা আছে এভাবে : নাম - মোহনদাস করমচাঁদ গান্ধী। জাতি : বানিয়া। বয়স : ৬২। রায়ের তারিখ : ৩ জানুয়ারি ১৯৩২। জেলে আসার তারিখ : ৪. ১. ৩২। কারাবাস শেষ হওয়ার তারিখ : ৮.৫.৩৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুনের যে জেরবাদা কেন্দ্রীয় কারাগারে এখন আটক আছেন সঞ্জয় দত্ত; বৃটিশ বিরোধী আন্দোলন চলাকালে সেখানে জেল খেটেছেন মহাত্মা গান্ধীসহ বেশ কজন ভারতীয় নেতা। বিভিন্ন মেয়াদে গান্ধী এখানে ৬ বছরেরও বেশি সময় জেল খাটেন। জেলখানার রেকর্ডে গান্ধীর নাম লেখা আছে এভাবে : নাম - মোহনদাস করমচাঁদ গান্ধী। জাতি : বানিয়া। বয়স : ৬২। রায়ের তারিখ : ৩ জানুয়ারি ১৯৩২। জেলে আসার তারিখ : ৪. ১. ৩২। কারাবাস শেষ হওয়ার তারিখ : ৮.৫.৩৩। জেলখানায় যে সেলে ছিলেন গান্ধীজী সেটি এখন একটি মিউজিয়ামে রুপান্তরিত হয়েছে। চরকাসহ মহাত্মার ব্যবহৃত কিছু জিনিস রয়েছে সেখানে। ১৩৩ বছরের পুরোনো এই জেলখানায় কারাবাস করে গেছেন লোকমান্য তিলক, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরুসহ অনেকেই। এই জেলে বসেই ইন্দিরার কাছে তার বিখ্যাত চিঠিগুলি লেখেন নেহেরু। সুপ্রিম কোর্ট সঞ্জয়ের জামিনের আবেদন নাকচ করলে কিছুদিন পর থেকে ত্রিশালাও হয়তো বাবার কাছ থেকে এরকম কিছু চিঠি পাবেন। সঞ্জয় এটা জেনেও হয়তো উদ্ধুদ্ধ হবেন যে ভারতের নোবেল বিজয়ী জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরও একসময় মাহাত্মার অনশন ভঙ্গ উপলক্ষে এই জেল পরিদর্শনে এসেছিলেন। বৃটিশদের কাছে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতারা বিশেষ খাতির পেলেও সাধারণ মুক্তিযোদ্ধারা অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করতেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নেতা জানালেন, "মাথা নিচু করে যখন আমরা সেলে ঢুকতাম পিছন থেকে লাথি মারা হতো আমাদের। হাতে পায়ে শিকল বেধে রাখা হতো সবসময়। প্রত্যেককে ৪০ কেজি গমের বস্তা বহন করতে হতো। কেউ এ কাজে অপরাগ হলে কঠিন শাস্তি ভোগ করতে হতো তাদের।" সঞ্জয়ের জন্য এ জেলখানা একদিক দিয়ে অনিরাপদ হতে পারে। জেরবাদার সকলেই এটাকে হাই সিকিউরিটির জেলখানা বললেও এখানে আত্মহত্যার হার খুব বেশি। তেলগি নামের একজন দাবি করেছেন যে এখানে এসেই তিনি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। বিডিনিউজটুয়েন্টিপোরডটকম/এমআইআর/২১১৭ ঘ.