আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আর্থার রোডের জেলখানা থেকে জেরাবাদা নেওয়ার সময় পুলিশ ভ্যানে বসেই ধাবমান টিভি ক্যামেরাম্যানদের লক্ষ্য করে সঞ্জয় বলেন, "আমার জন্য দোয়া করবেন, আমি আমার দেশকে ভালবাসি, ওকে?"
পুলিশের আপত্তির মুখে এরপর সঞ্জয় শুধু এটুকুই বলতে পারেন, "দেশের বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে।"
বৃহষ্পতিবার সন্ধ্যায় জেরবাদা জেলে নেওয়া হয় সঞ্জয়কে।
সঞ্জয়ের পরনে তখন ছিল সাদা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।
জেরাবাদায় ঢোকার সময় উপস্থিত জনতাকে ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১১৬ ঘ.
bdnews24