২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মত ধারাবাহিকে অভিনয় করছেন ইরিন

বড় পর্দার পাশাপাশি এবার ছোট পর্দায় ব্যস্ত হচ্ছেন নায়িকা মৌসুমীর ছোট বোন অভিনেত্রী ইরিন জামান। এর আগে মিনিপর্দায় বেশ কটি একক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম কোন ধারবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম 'রঙিন সুতা'। ধারাবাহিকটি পরিচালনা করবেন হাবীব রাজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

জুলাই ১ আগস্ট (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বড় পর্দার পাশাপাশি এবার ছোট পর্দায় ব্যস্ত হচ্ছেন নায়িকা মৌসুমীর ছোট বোন অভিনেত্রী ইরিন জামান। এর আগে মিনিপর্দায় বেশ কটি একক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম কোন ধারবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম 'রঙিন সুতা'। ধারাবাহিকটি পরিচালনা করবেন হাবীব রাজা। ইরিন জানালেন, "সিদ্ধান্ত নিয়েছি বানিজ্যিক ছবিতে ব্যস্ত থাকলেও টিভি নাটকে নিয়মিতই অভিনয় করে যাব। আর এ কারণেই ১২ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হতে যাওয়া ৫২ পর্বের এই মেগা সিরিয়ালে অভিনয় করছি আমি।" ইরিন ছাড়াও এ নাটকে অভিনয় করবেন মৌসুমী, জাহিদ হাসান, মীর সাব্বির, কাবিলা প্রমুখ । এর আগে ইরিন যে সব একক নাটকে অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে 'বেধেঁছি আমর প্রাণ', 'এক ঝলক আলো', 'চলো দুরে চলে যাই', 'মাটি', 'দায়িত্ব', 'পিছুটান', 'মধ্যরাতের অশ্বারোহী'। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬০২ ঘ