২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন অ্যান্তোনিওনিও

বার্গম্যান মারা যাওয়ার ১ দিন পরেই মঙ্গলবার চলে গেলেন আরেক বিশ্বনন্দিত ইতালিয় চলচ্চিত্রকার মাইকেল অ্যান্তোনিওনি। ৯৪ বছর বয়সে নিজ ইতালিতে নিজ বাড়িতে মারা যান তিনি। তার স্ত্রী অভিনেত্রী এনরিকো ফিকো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর বিবিসিসহ একাধিক বার্তা সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বার্গম্যান মারা যাওয়ার ১ দিন পরেই মঙ্গলবার চলে গেলেন আরেক বিশ্বনন্দিত ইতালিয় চলচ্চিত্রকার মাইকেল অ্যান্তোনিওনি। ৯৪ বছর বয়সে নিজ ইতালিতে নিজ বাড়িতে মারা যান তিনি। তার স্ত্রী অভিনেত্রী এনরিকো ফিকো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর বিবিসিসহ একাধিক বার্তা সংস্থার। মারা যাওয়ার সময় তিনি এক স্ত্রী রেখে যান। তার কোন সন্তান নেই। 'ব্লো আপ', 'লা এভেঞ্চুরা', 'লা নট্টে'সহ বহু বিখ্যাত ছবির এই নির্মাতা ২ বার অস্কার মনোনয়ন পান। ১৯৯৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তাকে আজীবন সম্মাননা জানায়। ১৯৯৬ সালে সেই অস্কার পুরষ্কারটিসহ বেশ কিছু চলচ্চিত্র পুরস্কার তার বাসা থেকে চুরি হয়ে যায়। অ্যান্তোনিওনি জন্মগ্রহণ করেন ১৯১২ সালের ২৯ সেপ্টেম্বর ইতালির উত্তর পশ্চিমের ছোট্ট শহর ফেরেরায়। ইউনিভার্সিটি অফ বোলোনিয়ায় অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন তিনি। ১৯৩০ এর দশকে ইতালিয় কমেডি ছবির সমালোচনা লিখে চলচ্চিত্রমোদীদের নজর কাড়েন প্রথমে। ১৯৪০ এর দশকে অ্যান্তোনিওনি ইতালির জাতীয় চলচ্চিত্র বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রো