২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কফি উইথ করনের শেষ পর্বে থাকবে অভিঅ্যাশ

চলতি মৌসুমের 'কফি উইথ করন এর শেষ অনুষ্ঠানে আলাপচারিতায় অংশ নেবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চন। সামনের সপ্তাহে এ জন্য শুটিংয়ে অংশ নেবেন এই নববিবাহিত দম্পতি। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগস্টে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলতি মৌসুমের 'কফি উইথ করন এর শেষ অনুষ্ঠানে আলাপচারিতায় অংশ নেবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চন। সামনের সপ্তাহে এ জন্য শুটিংয়ে অংশ নেবেন এই নববিবাহিত দম্পতি। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগস্টে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। শেষ পর্বে থাকবে আরেকটি আকর্ষণীয় অংশ। সেখানে একটি জুরি প্যানেল নির্বাচিত করবে চলতি মৌসুমের সেরা কয়েকজন অংশগ্রহণকারীকে। যেমন সেরা র‌্যাপিড ফায়ার প্রতিযোগী, সেরা সহ অতিথি ইত্যাদি। জুরি প্যানেলে থাকবেন মালাইকা অরোরা খান, সাইরাস, রাহুল বোস, রোহিত বাল ও করন জোহর নিজে। 'কফি উইথ করন' শেষ করে এনডিটিভির চালু হতে যাওয়া বিনোদন চ্যানেল 'ইমাজিন' এর জন্য একটা ভ্যারাইটি শো'র কাজ শুরু করবেন করন। ওই অনুষ্ঠানটি তৈরি করা হবে অনেকটা অপরাহ উইনফ্রে শোয়ের আদলে। এ ব্যপারে করন অবশ্য খোলাসা করে কিছু বলতে চাইছেন না। শুধু বলেছেন, " হ্যাঁ, সামীর নায়ারের সঙ্গে আমার কথা হচ্ছে একটা ভ্যারাইটি শো'র ব্যাপারে। তবে আমার পরের ছবিটি পরিচালনা শেষ করে আমি অন্য কোন কাজে হাত দেবো। তার আগে নয়।" একটি সূত্র অবশ্য জানিয়েছে, এনডিটিভিতে করন যে ভ্যারাইটি শো করবেন সেটা আদতে ট্যাবলয়েড সাংবাদিকতার টেলিভিশন সংস্করণ হবে। "তবে এর গ্রহণযোগ্যতা হবে অনেক বেশি। অনুষ্ঠানটা নির্ভরযোগ্য হবে কারণ ওখানে কথা বলবেন করন জোহর।" করন বলেন, " আমি এনডিভির সঙ্গে ওয়াদাবদ্ধ যে ওদের এন্টারটেইনমেন্ট চ্যানেলকে আমি সহায়তা দেবো। তবে ওটার মূল নিয়ন্তা সামীর। ওরা যতটুকু চায় আমি ততটুকুই করবো। তার আগে আমার চাই একটা কফি ব্রেক।....প্রথমে আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠানে যাবো এবং আমার যা করার কথা সেই পরিচালনার কাজটা করবো। আমি প্রতি দু বছর পর একটা ছবি তৈরি করি। সেই সময় এখন এসে গেছে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬২০ ঘ