জুলাই ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এক পুত্র সন্তানের গর্বিত পিতা হলেন গায়ক সোনু নিগাম। ২৬ জুলাই বৃহষ্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্ত্রী মাধুরিমা সন্তানের জন্ম দেন। পুত্র ও তার মা দুজনেই সুস্থ আছেন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
স্ত্রী ও নবজাতকের সঙ্গে পুরোটা সময় কাটানোর জন্য আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন সোনু। বাবা হওয়ার আনন্দ বেশ উপভোগ করছেন তিনি, জানালেন সোনু। তিনি সন্তানের নাম রেখেছেন নিবান যার অর্থ পবিত্র।
সেপ্টেম্বর নাগাদ ভারতে ফেরার কথা জানিয়েছেন শিল্পী।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৪ ঘ
bdnews24