২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কফি উইথ করনে আসছেন হিমেশ রেশমিয়া

রুপালী পর্দার তারকারা নিজেদের রোমান্সের খবরে যতটা হাওয়া দেন, বিয়ের খবরাখবর ততটাই লুকিয়ে রাখতে চান। কারণ তাতে নাকি ইমেজে আঘাত লাগে। হিমেশ রেশমিয়া এতোদিন ছিলেন গায়ক, হালে নায়ক হিসেবেও হাজির হয়েছেন। তার সম্পর্কে ভক্তদের অপার কৌতুহল থাকলেও অনেকেই জানেন না হিমেশ কি বিবাহিত, তার কি ছেলে মেয়ে আছে? কফি উইথ করনে এবার মুখ খুলেছেন হিমেশ। বলেছেন, "আমি বিবাহিত। আর আমার বউ খুবই সাদাসিধা একটা মেয়ে।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রুপালী পর্দার তারকারা নিজেদের রোমান্সের খবরে যতটা হাওয়া দেন, বিয়ের খবরাখবর ততটাই লুকিয়ে রাখতে চান। কারণ তাতে নাকি ইমেজে আঘাত লাগে। হিমেশ রেশমিয়া এতোদিন ছিলেন গায়ক, হালে নায়ক হিসেবেও হাজির হয়েছেন। তার সম্পর্কে ভক্তদের অপার কৌতুহল থাকলেও অনেকেই জানেন না হিমেশ কি বিবাহিত, তার কি ছেলে মেয়ে আছে? কফি উইথ করনে এবার মুখ খুলেছেন হিমেশ। বলেছেন, "আমি বিবাহিত। আর আমার বউ খুবই সাদাসিধা একটা মেয়ে।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। এক টিভি সিরিয়ালের প্রযোজক ক্রমে মিউজিক কম্পোজার হয়ে বনে গেলেন গায়ক, অবশেষে নায়ক হিসেবে জমিয়ে তুললেন রুপালী পর্দা। কীভাবে সম্ভব হলো এতোকিছু। এসব কিছুই বলেছেন তিনি করনের সঙ্গে সাক্ষাৎকারে। ২৯ জুলাই ভারতীয় সময় রাত ৯টায় ভারতীয় চ্যানেল স্টার ওয়ান ও স্টার ওয়ার্ল্ড এ দেখানো হবে এই অনুষ্ঠান। সালমান খান ও সোনু নিগামের সঙ্গে তার বিরোধের বিষয়টি পরিষ্কার করেছেন তিনি ওই সাক্ষাৎকারে। তার গায়কী নিয়ে যে অনেকে রসিকতা করে সেটাও যে তিনি সম্যক অবগত বলে জানান। অনুষ্ঠানে তার স্ত্রী, সন্তান সম্পর্কেও অনেক কথা বলেছেন হিমেশ যা তিনি এতোদিন সযতনে মিডিয়ার কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। অনুষ্ঠানের কিছু বাৎচিত এখানে তুলে দেওয়া হলো: করন : সবার আগে তোমাকে অভিনন্দন, তোমার 'আপকা সুরুর' ছবির বিপুল সাফল্যের জন্য। আমি জানি যে ইন্ডাস্ট্রির বিপুল সংখ্যক লোক এই সাফল্যে বিস্মিত হয়েছে। তুমি কি এরকম সাফল্য আশা করেছিলে? হিমেশ : আমি কেবল ইশ্বর আর নিয়তির উপর ভরসা করে ছিলাম। আর আমার মনে হয় সবাই আমার জন্য দোয়া করেছিল। সেটা খুব কাজে দিয়েছে। করন : সবাই দোয়া করেছে! তুমি কাদের কথা বলছো! আমি তো জানি, ইন্ডাস্ট্রির বিরাট একটা অংশ তোমার জন্য দোয়া করেনি। হিমেশ : না, না......মাত্র ১ শতাংশ লোক হয়তো আমার জন্য দোয়া করেনি। ওরা হয়তো ভেবেছে এ ছবি ক্লিক করবে না, গায়ক মানুষ, দেখতেও ভালো না..... করন : মানে, তুমি দেখতে কনভেনশনাল নায়কদের মতো নও...ঠিক হিরো হিরো নও? হিমেশ : তুমি নরম করে বলছো। বিষয়টা আরো খারাপ ছিল। আসলে এটা ছিল অন্যরকম ব্যাপার। এরকম তো এর আগে হয়নি। লোকজন বলেছে, 'পাগল হয়ে গেছে'। আমি বুঝতাম কেন বলছে। কিন্তু যখন ছবিটা হিট হয়ে গেলো তখন ওরা কিন্তু উপলদ্ধি করেছে বিষয়টা কী? করন : বিশেষ কিছু লোক ছিল যারা তোমাকে লক্ষ্য করেই আক্রমণ করেছে। তোমার কি কারো উপর রাগ আছে? হিমেশ : না কারো উপর আমার কোন রাগ নেই। কারন যখন তুমি নতুন কিছু করো তখন সেটা করে দেখানোর আগ পর্যন্ত লোকে নানা কথা বলতেই থাকবে। ছবিটা যখন মুক্তি পাওয়ার পর এটাকে হিট ঘোষণা করা হলো। তখন অনেক লোক আমাকে অভিনন্দন জানিয়েছে। অপ্রচলিত যে কোন কিছুই গ্রহণ করতে কিছুটা সময় লাগে। করন : তোমার পিছনে অনেক গায়ক তোমাকে নিয়ে মজা করেছে, সেরকম কিছু শুনেছো? হিমেশ : অবশ্যই শুনেছি। শুনবো না কেন? কিন্তু তুমি তো জানো, তারা যখন আমার সামনে আসে, তখন তাদের মতামত বদলে যায়। করন : তোমার স্ত্রীর ব্যাপারে তুমি কখনো কিছু বলো না। কেন? হিমেশ : কারণ ও খুবই সাধাসিধে একটা মেয়ে। করন : বিবাহিত হওয়ার কারণে তোমার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম ভাবছো না। হিমেশ : না, আমাকে প্রথমবার যখন জিজ্ঞেস করা হয়েছে তখনই আমি বলে দিয়েছি, আমি বিবাহিত। করন : তোমার একটা ছেলেও আছে? হিমেশ : হ্যা আমার একটা ছেলে আছে। করন : কি নাম? হিমেশ : সোয়েয়াম। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৬ ঘ