২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মা হতে যাচ্ছেন ব্রিটনি, সন্তানের বাবা কে জানেন না ব্রিটনিও

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন ব্রিটিশ পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। সন্তানের আগমনের খবরে খুশি হলেও ব্রিটনি একটু ঝামেলায়ও পরেছেন। সন্তানের বাবা কে তা তিনি নিশ্চিত নন। খবর ব্রিটিশ সাময়ীকির। গত সপ্তাহে ঘনিষ্ট বন্ধুদের এই সুখবর জানিয়েছেন ব্রিটনি। তার এক ঘনিষ্ট বন্ধু পত্রিকাকে জানায়, " ব্রিটনি নিজেও একটু ঘাবরে গেছে ঘটনায়। এটা যে পরিকল্পনার ফসল নয় সেটা পরিষ্কার। তবে আগের মতোই সন্তান ধারণের রোমাঞ্চ অনুভব করছে সে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তৃতীয় সন্তানের মা হতে চলেছেন ব্রিটিশ পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। সন্তানের আগমনের খবরে খুশি হলেও ব্রিটনি একটু ঝামেলায়ও পরেছেন। সন্তানের বাবা কে তা তিনি নিশ্চিত নন। খবর ব্রিটিশ সাময়ীকির। গত সপ্তাহে ঘনিষ্ট বন্ধুদের এই সুখবর জানিয়েছেন ব্রিটনি। তার এক ঘনিষ্ট বন্ধু পত্রিকাকে জানায়, " ব্রিটনি নিজেও একটু ঘাবরে গেছে ঘটনায়। এটা যে পরিকল্পনার ফসল নয় সেটা পরিষ্কার। তবে আগের মতোই সন্তান ধারণের রোমাঞ্চ অনুভব করছে সে।" অনাগত সন্তানের সম্ভাব্য বাবা হিসেবে বিবেচনা করা হচ্ছে জন সানডাল ও ড্যামিয়ন শিপেনের নাম। সানডাল ব্রিটনির প্রাক্তন প্রেমিক ও তার নেশা বিষয়ক উপদেষ্টা এবং শিপেন তার বডিগার্ড। ইতিমধ্যে ব্রিটনি দু সন্তানের মা হয়েছেন। ছেলে দুটির নাম শন প্রেস্টন ও জেডেন জেমস। ছেলে দুটির বাবা নিশ্চিতভাবেই কেভিন ফেদারলাইন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪১ ঘ