২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল ফয়সাল এখন উপস্থাপক, করছেন অভিনয়ও

টকশোর নামটি বেশ অদ্ভুত -- 'সইবেন তো কইবেন'। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও সাধারণ মানুষের নানান মজার অভিজ্ঞতা নিয়ে নির্মিত হচ্ছে এটি। অনুষ্ঠানটি উপস্থাপনায় আসছেন জনপ্রিয় মডেল অভিনেতা ফয়সাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোর) -- টকশোর নামটি বেশ অদ্ভুত -- 'সইবেন তো কইবেন'। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও সাধারণ মানুষের নানান মজার অভিজ্ঞতা নিয়ে নির্মিত হচ্ছে এটি। অনুষ্ঠানটি উপস্থাপনায় আসছেন জনপ্রিয় মডেল অভিনেতা ফয়সাল। 'সইবেন তো কইবেন' এর পরিকল্পনা ও পরিচালনাও করবেন ফয়সাল নিজে। তার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে টকশোটি । এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। শিগগিরই শুটিং শুরু হবে। এটি ছাড়াও আগামী ঈদে 'পূর্র্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি' নামে একটি নাটকে অভিনয় করছেন ফয়সাল। তার সঙ্গে আছেন মৌসুমী। নাটকটির রচিয়তা ও নির্মাতা প্রযোজনা সংস্থা ছবিয়াল এর সদস্য মোস্তাফা কামাল রাজ। নাটকে ব্যবসায়ী ফয়সাল চিত্রনায়িকা মৌসুমিকে পছন্দ করে। খুন করে ওর স্বামীকে। ঘটনা মোড় নেয় অন্য দিকে। আরও আছে ডা: এজাজ ও সোহেল খান। এ মাসের ২৫ তারিখে উত্তরায় শুটিং শুরু হবে। নাটকটি প্রসঙ্গে ফয়সাল বলেন, "মৌসুমী ভাল অভিনেত্রী। আমাদের কাজটা নিশ্চয় ভাল হবে।" বিডিনিউজটুয়েন্টিফোর/এসবিটি/এমআইআর/২০৫২ ঘ