২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে 'মাটির ময়না'

আগামী ৩১ জুলাই কোলকাতায় 'মাটির ময়না' চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। ভারতে এই ছায়াছবিটির বাণিজ্যিক মুক্তি লাভের মধ্য দিয়ে দীর্ঘ ৪২ বছর পর দুই দেশে চলচ্চিত্র বিনিময়ের শুভ সূচনা ঘটতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আগামী ৩১ জুলাই কোলকাতায় 'মাটির ময়না' চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। ভারতে এই ছায়াছবিটির বাণিজ্যিক মুক্তি লাভের মধ্য দিয়ে দীর্ঘ ৪২ বছর পর দুই দেশে চলচ্চিত্র বিনিময়ের শুভ সূচনা ঘটতে যাচ্ছে। বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির পরিচালক তারেক মাসুদ এই তথ্য জানান। এতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক ক্যাথরিন মাসুদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায় প্রমুখ। সংবাদ সম্মেলনে তারেক মাসুদ বলেন, "পাকিস্তানের ঔপনিবেশিকতার জের ধরে দীর্ঘদিন ভারত -- বাংলাদেশের মধ্যে চলচ্চিত্রের আদান -- প্রদান বন্ধ ছিলো। কিন্তু এর কোনো আইনগত ভিত্তি নেই। এদেশের চলচ্চিত্র ভারতে প্রদর্শনের আইনগত কোনো বাধা নেই।" তিনি বলেন, "অজ্ঞতা ও রাজনৈতিক কারণেই এতোদিন দুই দেশের মধ্যে ছবির আদান -- প্রদান হয়নি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত 'মাটির ময়না'র কোলকাতায় মুক্তি লাভের মধ্য দিয়ে দুই বাংলার মানুষ সাংস্কৃতিকভাবে আরো কাছাকাছি আসবে; সুস্থ ধারার ছায়াছবি তৈরির আগ্রহও বাড়বে।" এই চলচ্চিত্রটির মাধ্যমেই দুই দেশের ছায়াছবির আদান -- প্রদান শুরু হতে যাচ্ছে কী না, তা জানতে চাইলে তারেক মাসুদ বলেন, "এটি একটি সূচনা মাত্র। কিন্তু এ জন্য মূল উদ্যোগ নিতে হবে কোলকাতাকেই। কারণ কোলকাতায় ছবির বাজার অনেক বড়।" সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে কোলকাতার 'নন্দন' এ মুক্তি পাবে 'মাটির ময়না'। পরে তা নয়া দিল্লি