২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছর পর রিটার্ন টিকিট নিয়ে আসছেন সোহেল রানা

দীর্ঘ ৪ বছর পর আবার পরিচালক হিসেবে ফিরে আসছেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। নির্মাণ করছেন 'রিটার্ন টিকিট'। ছবিতে থাকছে এক ঝাঁক নতুন চলচিত্রশিল্পী। ছবির কাহিনীকার নবাগতা অনিতা। চিত্রগ্রাহক হাসান আহমেদ, সম্পাদনায় আছেন ফজলে হক, সঙ্গীত পরিচালনা করছেন পংকজ। পারভেজ ফিল্মস প্রযোজিত এ ছবিতে অভিনয় করবেন নতুন নায়ক ইমতিয়াজ, নায়িকা শ্রাবণী, পার্শ্বনায়িকা সাথী। থাকবেন রুবেল, সুচরিতা, সুজাতা, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, আলীরাজ, সাগর, রেবেকা, নাসরিন, সাঙ্কোপাঞ্জা, চিতা, ববি, জ্যাকি, আলমগীর এবং সোহেল রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ৪ বছর পর আবার পরিচালক হিসেবে ফিরে আসছেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। নির্মাণ করছেন 'রিটার্ন টিকিট'। ছবিতে থাকছে এক ঝাঁক নতুন চলচিত্রশিল্পী। ছবির কাহিনীকার নবাগতা অনিতা। চিত্রগ্রাহক হাসান আহমেদ, সম্পাদনায় আছেন ফজলে হক, সঙ্গীত পরিচালনা করছেন পংকজ। পারভেজ ফিল্মস প্রযোজিত এ ছবিতে অভিনয় করবেন নতুন নায়ক ইমতিয়াজ, নায়িকা শ্রাবণী, পার্শ্বনায়িকা সাথী। থাকবেন রুবেল, সুচরিতা, সুজাতা, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, আলীরাজ, সাগর, রেবেকা, নাসরিন, সাঙ্কোপাঞ্জা, চিতা, ববি, জ্যাকি, আলমগীর এবং সোহেল রানা। মাসুদ পারভেজ বলেন, 'রিটার্ন টিকিট' পারভেজ ফিল্মসের ব্যানারে ২৮ নম্বর ছবি। স্ত্রী ডা. জিনাত বেগম ও ছেলে মাশরুর পারভেজ জিবরান নিবেদিত 'রিটার্ন টিকিট' একটি অন্যরকম গল্পের ছবি বলে জানা তিনি। সোহেল রানা বলেন, "এই ছবিতে সবাই নায়ক-নায়িকা, তবে কারোরই ৪/৫ দিনের বেশি কাজ নেই।" দীর্ঘদিন পরে ছবি করা প্রসঙ্গে তিনি বলেন, " চার বছর পর আমি ছবি পরিচালনা করছি। চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ এতোদিন ভালো ছিল না। এ কারণে আমি চার বছর ছবি পরিচালনা থেকে বিরত ছিলাম।" এর আগে মাসুদ পারভেজ প্রযোজিত 'ভালবাসার মূল্য কত' ব্যবসায়িক সফলতা পেয়েছিল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৮ ঘ