২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী সাংবাদিকের প্রস্তাবে ক্ষুদ্ধ সোনু নিগাম

দারুন খেপেছেন সোনু নিগাম। সুভাষ কে ঝা তাকে বেশ কিছুদিন ধরেই নানাভাবে উত্যক্ত করছেন। ঝা বলিউডের বিশিষ্ট বিনোদন সাংবাদিক এবং সমকামী। তা নিয়ে সোনুর কোন আপত্তি নেই। তার নিজেরও বেশ কিছু সমকামী বন্ধু আছেন, তাদের সঙ্গে সোনুর বন্ধুতে কোন আঁচড় পরেনি। তারা সবাই জানে সোনু তাদের লাইনের না। ফলে সোনুকে তারা ঘাঁটায়নি। কিন্তু ঝা বিষয়টি জানা সত্ত্বেও সোনুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে। আপত্তিকর এসএমএস পাঠাচ্ছেন তার কাছে। টেলিফোনে প্রস্তাব দিচ্ছেন। শেষমেষ রেগে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন সোনু। ভারতের জি নিউজের ক্যামেরার সামনে এসব কাহিনী বিস্তারিত তুলে ধরেছেন তিনি। ভারতের একাধিক সংবাদ পত্রিকায়ও খবরটি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দারুন খেপেছেন সোনু নিগাম। সুভাষ কে ঝা তাকে বেশ কিছুদিন ধরেই নানাভাবে উত্যক্ত করছেন। ঝা বলিউডের বিশিষ্ট বিনোদন সাংবাদিক এবং সমকামী। তা নিয়ে সোনুর কোন আপত্তি নেই। তার নিজেরও বেশ কিছু সমকামী বন্ধু আছেন, তাদের সঙ্গে সোনুর বন্ধুতে কোন আঁচড় পরেনি। তারা সবাই জানে সোনু তাদের লাইনের না। ফলে সোনুকে তারা ঘাঁটায়নি। কিন্তু ঝা বিষয়টি জানা সত্ত্বেও সোনুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে। আপত্তিকর এসএমএস পাঠাচ্ছেন তার কাছে। টেলিফোনে প্রস্তাব দিচ্ছেন। শেষমেষ রেগে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন সোনু। ভারতের জি নিউজের ক্যামেরার সামনে এসব কাহিনী বিস্তারিত তুলে ধরেছেন তিনি। ভারতের একাধিক সংবাদ পত্রিকায়ও খবরটি প্রকাশিত হয়েছে। গনমাধ্যমের কাছে দেয়া এক বিবৃতিতে সোনু বলেন, ওই সাংবাদিক তাকে 'আই মিস ইউ' 'লাভ ইউ সোনু' ইত্যাদি লিখে এসএমএস পাঠাতেন প্রায়ই। তার বিভিন্ন ফোনে আসা ওইসব মেসেজ সোনু সংরক্ষণ করেছেন বলে জানান। সোনু বলেন, "আমি তার এসব মেসেজের কোন উত্তর দিতাম না। পরে সে গণমাধ্যমে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করতে লাগল।" "পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের মধ্যে যারা এই ঘটনা জানতেন তারা ভীষণ ক্ষুদ্ধ হয়েছেন। আমি এসব থেকে দুরে থাকতে চাই। খুব শিঘ্রই আমি প্রথম সন্তানের বাবা হবো। তাকে আমার পুরোটা সময় দিতে চাই। অন্য সব বাবাদের মতোই আমিও চাই সন্তানের সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে।" সোনু বলেন, "এই সাংবাদিক আগে আমার খুবই গুনমুগ্ধ ছিল। আমার প্রথম ছবি 'লাভ ইন নেপাল' এর উচ্ছসিত প্রশংসা করেছিল সে। পরে তার সেই ভাললাগা ক্ষোভে পরিণত হয়।" সোনু জানান, "বেশি বাড়াবাড়ি করলে ঘটনাটা যে আমি গণমাধ্যমে প্রকাশ করে দেবো সে ভয়ও আমি তাকে দেখিয়েছিলাম। " সোনু বলেন , "চলচ্চিত্র শিল্পে অনেক সমকামী ব্যাক্তি আছেন। আমার নিজেরও কিছু বন্ধুবান্ধব আছে যারা সমকামী। কিন্তু তারা কখনো আমাকে এসব ব্যাপারে ঘাঁটায়নি। কারণ তারা জানে এ ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। কিন্তু এই লোকটা আমাকে ক্রমাগত উত্যক্ত করেই যাচ্ছে।" ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সোনু বলেন, " আমি যখন ইন্ডিয়ান আইডল এর বিচারক প্যানেলে ছিলাম তখন একদিন সে আমাকে সে ফোন করে। আমি একটু ব্যস্ত ছিলাম। ফলে তার ফোন ধরিনি। পরে সে আমাকে আবারও ফোন করল। এবং আপত্তিকর ভঙ্গিতে বলল যে সে আমাকে এতো ভালবাসে, আমার উচিত তার ফোন এলেই তা রিসিভ করা।" "২০০১ সালে সে আমাকে সরাসরি প্রস্তাব করে এবং বলে যে সে আমাকে ভালোবাসে। মাতাল হয়ে সে সেদিন আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেছিল। পরে সকালে অবশ্য সে মাফ চায়। আমি তখন তাকে এও বলেছি যে , 'আপনি লতাজির বন্ধুস্থানীয় এবং আমার চেয়ে বয়সে অনেক বড়ো। সুতরাং দয়া করে ওসব নিয়ে আর কথা বলবেন না। তাছাড়া আমি তো সমকামী নই। কিন্তু এসব কথা বলার পরও তিনি তার কাজ চালিয়ে গেছেন। ফোন আর এসএমএস দিয়ে উত্যক্ত করেছে আমাকে। " ক্ষুদ্ধ কন্ঠে সোনু বলেন, "আমি এতোটা নির্বোধ নই যে তার কুমতলব বুঝতে পারবো না। আমি গ্রামের সরল মানুষ না যে আমাকে ঘিরে কী হচ্ছে তা আমি বুঝবো না। আমি তাকে আমার গার্ল ফ্রেন্ডদের ব্যাপারেও বলেছি। সে যখন বুঝতে পারল আমাকে দিয়ে তার কাজ হবে না তখনই সে ধীরে ধীরে বিভিন্ন লেখায় আমার সমালোচনা শুরু করল। আমার ব্যাপারে তার আচরণ তখন অনেক রুক্ষ হয়ে গেলো।" "সে এরপর আমাকে নিয়ে একটা নিবন্ধ লেখে যার শিরোনাম 'দি কিং অফ ইগো'।" শেষ কবে সে টেক্সট মেসেজ পাঠিয়েছে জানতে চাইলে সোনু বলেন , "মাস তিনেক আগে। ওই মেসেজে সে বলে যে সে আমাকে খুব মিস করছে। যেভাবে সে মেসেজটা লিখেছে তা যৌন নিপীড়নের পর্যায়ে পরে। এ দেশের মানুষের জানা উচিত যে এসব জায়গাতেও এ ধরণের অনাচার হয়। সে সমকামী এটা নিয়ে আমার কোন সমস্যা নেই। তার জীবন সে কীভাবে চালাবে সেটা তার ব্যাপার। কিন্তু আমি তাকে পছন্দ করি না। আমার কাছ থেকে সে দুরে থাকুক এটাই আমি চাই।" সুভাষ কে ঝা অবশ্য সোনুর ওইসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে কী করা যায় সে ব্যপােের উকিলের সঙ্গে পরামর্শ করছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১২ ঘ