২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের 'ডিটেকটিভ' গল্প নিয়ে নাটক হচ্ছে

রবীন্দ্রনাথের 'ডিটেকটিভ' গল্প অবলম্বনে টেলিভিশন নাটক তৈরি হচ্ছে। গল্পটির নাট্যরুপ দিয়েছেন মানিক মানবিক। পরিচালনা করছেন সোহরাব হোসেন দোদুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জুলাই (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবীন্দ্রনাথের 'ডিটেকটিভ' গল্প অবলম্বনে টেলিভিশন নাটক তৈরি হচ্ছে। গল্পটির নাট্যরুপ দিয়েছেন মানিক মানবিক। পরিচালনা করছেন সোহরাব হোসেন দোদুল। নাটকের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নাটকে অভিনয় করছেন তারিন, অপূর্ব, ইরেশ যাকেরসহ অনেকে। এ প্রসঙ্গে নাটকের অভিনেত্রী তারিন বলেন, " আমি এর আগেও রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করেছি। রবিঠাকুরের নাটকের চরিত্রে অভিনয় সত্যিই দারুন একটা ব্যাপার।" ঈদের নাটক হিসেবে যে কোন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এর আগে একই গল্প নিয়ে ভিন্ন ধরনের নিরীক্ষাধর্মী একটি নাটক নির্মান করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫০ ঘ