২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিঠাকুরের 'সমাপ্তি' নিয়ে নার্গিস আক্তারের চলচ্চিত্র

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'সমাপ্তি' নিয়ে পরিচালক নার্গিস আক্তার চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি টাঙ্গাইলের ধনবাড়িয়ায় একটানা ১৫ দিন এ ছবির শুটিং করেছেন। চলতি মাসের ১৫ তারিখ থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জুলাই ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'সমাপ্তি' নিয়ে পরিচালক নার্গিস আক্তার চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি টাঙ্গাইলের ধনবাড়িয়ায় একটানা ১৫ দিন এ ছবির শুটিং করেছেন। চলতি মাসের ১৫ তারিখ থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা। সমাপ্তিতে অভিনয় করছেন ববিতা, ফেরদৌস, শাকিব খান, নিপুনসহ আরো অনেকে। উল্লেখ্য, রবীন্দ্রনাথের 'সমাপ্তি' নিয়ে বাংলাদেশে ছোট পর্দায় অনেক নাটক হলেও বড় পর্দায় এটি প্রথম কাজ। এর আগে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেন। ফেমকমের ব্যানারের নির্মিত এ ছবি প্রসঙ্গে নার্গিস বলেন, "রবীন্দ্রনাথের গল্প নিয়ে এটি আমার প্রথম কাজ। আশা করি ভাল হবে। অন্যান্য ছবির মতো এর নির্মান শৈলীতেও ভিন্নতার ছাপ পাবেন দর্শকেরা।" নার্গিস আক্তার নির্মিত 'পৈাষ মাসের পিরিত ' ছবিটি শীঘ্রই মুক্তি পাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৭২২ ঘ