জুলাই ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘদিন পর আসছে ডলি সায়ন্তনীর নতুন ফোক ফিউশন এ্যালবাম। অ্যালবামের নাম 'যাদু জানে বু'। অ্যালবামে মোট গান থাকবে ১২টি। সবগুলোই ফোকধর্মী। গীতিকার- দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীত করেছেন পংকজ।
শরফ ছাড়াও বিখ্যাত বাউলদের কিছু গানও থাকবে অ্যালবামে। এর মধ্যে রয়েছে লালন শাহ,দূরবীন শাহ ও আব্দুল গফুর হালিম এর গান।
অ্যালবামের কয়েকটি গানের কথা এরকম 'যাদু', 'মনে লাগে দোলা', 'এ রাতের আধাঁরে' ,'জল ঝড়তে পারে এ চোখেতে' ইত্যাদি।
সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৫ ঘ
bdnews24