২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চন্দ্রকারিগর' এ মিসির আলী হয়ে আসছেন নূর

হুমায়ূন আহমেদ এর নাটক মানেই নতুন কিছু --- এ বিশ্বাসটা দর্শকের মনে আর আগের মতো পোক্ত নেই। তবু তাঁর নাটকে মিসির আলী বা হিমুর চরিত্র থাকলে আকর্ষণ ঠেকিয়ে রাখা মুশকিল। এই মিসির আলীর রহস্য নিয়েই আসছে হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক নাটক 'চন্দ্রকারিগর'। নাটকের মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হুমায়ূন আহমেদ এর নাটক মানেই নতুন কিছু --- এ বিশ্বাসটা দর্শকের মনে আর আগের মতো পোক্ত নেই। তবু তাঁর নাটকে মিসির আলী বা হিমুর চরিত্র থাকলে আকর্ষণ ঠেকিয়ে রাখা মুশকিল। এই মিসির আলীর রহস্য নিয়েই আসছে হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক নাটক 'চন্দ্রকারিগর'। নাটকের মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নুর। হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত এ নাটকের কাহিনী সংক্ষেপে এরকম : বড় ছেলে বাড়ী ছেড়ে পালিয়ে আসে জোৎস্না ও প্রকৃতির মাঝে কাব্য রচনার জন্য। ভালবাসার মানুষ তাকে ফিরিয়ে আনে ঘরে। নুহাশ চলচ্চিত্র প্রযোজিত এ নাটকে পরিবারের গল্প ছাড়াও রয়েছে গ্রামের সাধারণ মানুষের কথা। থাকছে হাস্যরস আর মিসির আলীর রহস্য। নাটকের ২০ পর্বের নির্মান শেষ হয়েছে। মোট ২৬ পর্বের নাটকের শুটিং হয়েছে ঢাকা ও গাজীপুরের নুহাশ পল্লীতে। নুর ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন চ্যালেঞ্জার, শাওন, বাধঁন, পুতুল, আগুন, সালেহ আহমেদ, রেজা, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি ও আরো অনেকে। বিশেষ আকর্ষণ কবি নির্মলেন্দু গুণ এর মেয়ে মৃত্তিকার অভিনয়। চ্যানেল আইয়ে প্রচারিত শাওন পরিচালিত ধারাবাহিক নাটক 'কবি'র প্রচার শেষ হওয়ার পর এই ধারাবাহিকটি শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৫ ঘ