২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমর সানি যখন পরিচালক

ওমর সানি অভিনয়ে কতটা কী করেছেন তার খোঁজ দর্শকরা জানেন ভালো। এবার 'রুপালী কন্যা' নামের একটি টেলিফিল্ম পরিচালনার মাধ্যমে এ ক্ষেত্রে তার দক্ষতার সাক্ষর রাখতে চলেছেন ঢালিউডের এই নায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ওমর সানি অভিনয়ে কতটা কী করেছেন তার খোঁজ দর্শকরা জানেন ভালো। এবার 'রুপালী কন্যা' নামের একটি টেলিফিল্ম পরিচালনার মাধ্যমে এ ক্ষেত্রে তার দক্ষতার সাক্ষর রাখতে চলেছেন ঢালিউডের এই নায়ক। 'রুপালী কন্যা'র গল্প ও চিত্রনাট্য ফরিদুর রেজা সাগরের। সুতরাং অনুমান করা কষ্টকর নয় যে এর প্রযোজক হবে ইমপ্রেস টেলিফিল্ম। এবং যেহেতু ওমর সানি পরিচালক সুতরাং এটাও অবধারিত যে এ ছবির নায়িকা মৌসুমী। তবে ওমর সানি ব্যাখ্যা করে বলেছেন, " চরিত্র ডিমান্ড করে বলে তাকে নিয়েছি। আশা করছি ভাল কাজ হবে।" মৌসুমীর সঙ্গে আছেন অপূর্ব , ডাক্তার এজাজসহ আরো অনেকে। ছবির কাহিনী এক তারকা অভিনেত্রী ও তার ভক্তের পাগলামীকে কেন্দ্র করে লতিয়ে উঠেছে। ওমর সানি দাবি করেছেন, "আর্কষণীয় গল্প। দর্শকদের মন ছুঁয়ে যাবে।" আগামী রোজার ঈদে টেলিফিল্মটি প্রচার হবে চ্যালেন আই এ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮০৮ ঘ