জুলাই ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ) -- আড়াই বছর পর আসছে নগরবাউল ও জেমসের নতুন অ্যালবাম। 'তুফান' নামের এই অ্যালবামে থাকবে মোট ১০টি গান। সুর ও সঙ্গীতায়োজনে থাকবেন নগর বাউলের সদস্যরা।
গানগুলির মধ্যে ফোক গান থাকবে ২টি। বাকী ৮টি গান লিখেছেন জেমস ও বিষু শিকদার। গানগুলির মধ্যে রয়েছে 'নাগর আলী', 'মাছে মাছে কোলাহল', 'তুফান', 'সন্ন্যাসী' 'সুরাইয়া', 'অবরোধ' ইত্যাদি।
সিএমভি প্রযোজিত অ্যালবামটি আগামী রোজার ঈদে বাজারে আসবে।
অ্যালবাম প্রসঙ্গে জেমসের বক্তব্য : "শ্রোতাদের আড়াই বছরের অপেক্ষা , আমার ১ বছরের পরিশ্রম আর মুম্বাইয়ে কাজ করার অভিজ্ঞতা
সব মিলে একটা ভাল জিনিস শ্রোতাদের দিতে পারবো বলে আশা করছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮০১ ঘ
bdnews24