২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে আঁখি আলমগীরের নতুন অ্যালবাম

আঁখি আলমগীরের ক্যারিয়ারের ১৫তম অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে ৬টি গান এরই মধ্যে রেকর্ড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আঁখি আলমগীরের ক্যারিয়ারের ১৫তম অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে ৬টি গান এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। অ্যালবামের গানগুলি লিখেছেন খোশনুর আলমগীর, ইব্রাহিম ফাতমী ও মাসুমী। এছাড়াও সংগৃহীত গান রয়েছে ২টি। গানগুলির সুর করেছেন বাপ্পা মজুমদার, পঙ্কজ ও এসআই টুটুল। খোশনুর আলমগীর এ প্রসঙ্গে বলেন, "এই অ্যালবামে সুরে বেশ বৈচিত্র্যের ছোঁয়া আছে। আশা করি শ্রোতারা তা উপভোগ করবেন।" সঙ্গীতার ব্যানারে অ্যালবামটি বের হওয়ার কথা থাকলেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি। অ্যালবামটির নামও ঠিক হয়নি। তবে 'ভালবাসা উড়িয়ে দিলাম' নামে এটি বের হতে পারে বলে জানালেন আঁখি। অ্যালাবামের গানগুলির মধ্যে রয়েছে 'সারাটি রাত তোমার কথা ভেবে', 'জীবনে আর কতোকাল দুঃখ সইব', 'হৃদয়ে ভালোবাসা দিয়েছো চুপিসারে' ইত্যাদি। ১৯৯৮ সালে আঁখি আলমগীরের প্রথম অ্যালবাম 'প্রথম কলি' প্রকাশিত হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩৩ ঘ