২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবের হাটের পরে এবারে আসছে লাভলুর 'ঘরকুটুম'

সালাউদ্দিন লাভলুর 'ঘরকুটুম' এর ৫২ পর্বের কাজ শেষ হয়ে গেছে। টেলিহোম প্রযোজিত এই ধারাবাহিকের রচয়িতা মাসুম রেজা। অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তানিয়া, শশী, ইমু, লুবনা, আলী রাজ, চঞ্চল চৌধুরী। পরিচালক লাভলু নিজেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জুলাই ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সালাউদ্দিন লাভলুর 'ঘরকুটুম' এর ৫২ পর্বের কাজ শেষ হয়ে গেছে। টেলিহোম প্রযোজিত এই ধারাবাহিকের রচয়িতা মাসুম রেজা। অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তানিয়া, শশী, ইমু, লুবনা, আলী রাজ, চঞ্চল চৌধুরী। পরিচালক লাভলু নিজেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। টেলিহোমের একজন কর্মকর্তা জানান, "এ নাটকটি নির্মান করা হচ্ছিল আরটিভির জন্য। কিন্তু আরটিভির অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় সেখানে তারা নাটকটি দিতে পারছেন না। চ্যানেল আইয়ে বর্তমানে যে 'ভবের হাট' ধারবাহিকটি চলছে সেই স্লটেই 'ঘরকুটুম' দেখানোর কথা চলছে।" "ভবের হাট ১০৪ পর্ব হওয়ার কথা ছিল। ইতিমধ্যে এর ৭৭ পর্ব দেখানো হয়ে গেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নাটকটি ৮৭ পর্বেই শেষ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে।" ভবের হাটের প্রযোজকও টেলিহোম। ঘরকুটুম প্রসঙ্গে লাভলু বলেন, "কাহিনী নির্ভর ধারাবাহিকটি দেখে দর্শকরা মজা পাবেন আশা করি।" গ্রামের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকের অনেকাংশ চিত্রায়িত হয়েছে গাজীপুরের পূবাইলে। কিছু অংশ চিত্রায়িত হবে শ্রীপুরে। এর আগে লাভলুর তৈরি ও এনটিভিতে প্রচারিত 'রঙের মানুষ' দর্শকপ্রিয়তা পায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯১৫ ঘ