২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'১৭ দিন' এর শুটিং শেষ

অভিনব কাহিনী নিয়ে রচিত নাটক 'মাত্র ১৭ দিন' এর কাজ প্রায় শেষ। নাটকের কাহিনী সংক্ষেপ এরকম : মফস্বল থেকে চাকরির সন্ধানে ঢাকায় আসে বেকার যুবক রুপম। সৎ বোনের বাসায় ওঠে। কিন্তু বোন থাকতে দিতে চায় না। দুলাভাইও গররাজী। তাই একটা অদ্ভুত পরিকল্পনা করে সে। সিদ্ধান্ত নেয় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দুজনের প্রিয়পাত্র হবে সে। কাজটাতে সে এতোটাই সফল হয় যে সেটা করে চাকরি খুঁজে পেতে তার সময় লাগে মাত্র ১৭দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনব কাহিনী নিয়ে রচিত নাটক 'মাত্র ১৭ দিন' এর কাজ প্রায় শেষ। নাটকের কাহিনী সংক্ষেপ এরকম : মফস্বল থেকে চাকরির সন্ধানে ঢাকায় আসে বেকার যুবক রুপম। সৎ বোনের বাসায় ওঠে। কিন্তু বোন থাকতে দিতে চায় না। দুলাভাইও গররাজী। তাই একটা অদ্ভুত পরিকল্পনা করে সে। সিদ্ধান্ত নেয় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দুজনের প্রিয়পাত্র হবে সে। কাজটাতে সে এতোটাই সফল হয় যে সেটা করে চাকরি খুঁজে পেতে তার সময় লাগে মাত্র ১৭দিন। মাছরাঙা প্রডাকশন্স প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন এবিএম বজলুল হুদা। নাটকে কেন্দ্রীয় চরিত্রগুলোয় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, ইন্তিখাব দিনার এবং দীপান্বিতা হালদার। নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, " এর আগেও আমি বেশ কটি নাটক করেছি। কিন্তু এই নাটকটির কাহিনীটি একেবারে অন্যরকম। এর স্ক্রিপ্টটি এতো টান টান ছিল যে পরিচালনা করতে গিয়েও নাটকের উত্তেজনা টের পেয়েছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকরা উপভোগ করবেন।" মোস্তফা মামুন রচিত এ নাটকটি অচিরেই এনটিভিতে দেখানো হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২৯ ঘ