২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিয়ালের টিনের বাক্সে অনেক অচেনা মুখ

তরুন কুশলী নির্মাতা রাজীব আহমেদ রাজীব এর ২৬ পর্বের টিনের বাক্সের কাজ শেষ পর্যায়ে। ছবিয়াল এর ব্যানারে নির্মিত এ নাটকের রচয়িতা ইফতেখার আহমেদ ইফতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তরুন কুশলী নির্মাতা রাজীব আহমেদ রাজীব এর ২৬ পর্বের টিনের বাক্সের কাজ শেষ পর্যায়ে। ছবিয়াল এর ব্যানারে নির্মিত এ নাটকের রচয়িতা ইফতেখার আহমেদ ইফতি। নাটকে তিন তরুনের হাতে তিনটি ভিডিও ক্যামেরা থাকবে। তারা টিন এজারদের বিভিন্ন আনন্দ বেদনার কাব্য ধারণ করবে তাতে। ধারবাহিক হলেও এক পর্বের সঙ্গে অন্য পর্বের কাহিনীর কোন মিল থাকবে না। প্রতি পর্বেই নতুন নতুন মুখ দেখা যাবে। ছবিয়ালের নাটকগুলোতে সাধারণত ঘুরে ফিরে একই মুখ দেখা যায়। তবে রাজীব জানান, " এই নাটকে আমি প্রায় একশ নতুন মুখ নিয়ে আসবো। এদের কেউ আগে অভিনয় করেনি।" নাটকে একমাত্র পরিচিত মুখ তিশা। এছাড়াও থাকবেন মোশাররফ, রনি, ডায়ানা, অ্যানি এরকম আরো অনেকে। নাটকের শুটিং শেষ, সম্পাদনার কাজ চলছে। খুব শীঘ্রই চ্যানেল ওয়ানে নাটকটি প্রচারিত হবে বলে জানালেন রাজীব। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২৬ ঘ