২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিতি'র 'রঙিলা মন' এর কাজ চলছে

সঙ্গীত নিয়েই শোবিজে পা রেখেছিলেন দিতি। পরে রুপালী পর্দার টানে সঙ্গীত থেকে দূরে ছিলেন বেশি কিছুদিন। এখন আবার চলচ্চিত্রের এই নায়িকা ফিরে আসছেন গানের ভুবনে। এবং প্রথমবারের মতো মিউজিক ভিডিও পরিচালনায় হাত দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঙ্গীত নিয়েই শোবিজে পা রেখেছিলেন দিতি। পরে রুপালী পর্দার টানে সঙ্গীত থেকে দূরে ছিলেন বেশি কিছুদিন। এখন আবার চলচ্চিত্রের এই নায়িকা ফিরে আসছেন গানের ভুবনে। এবং প্রথমবারের মতো মিউজিক ভিডিও পরিচালনায় হাত দিয়েছেন তিনি। নিজের গাওয়া ১০টি ফোক গান নিয়ে নির্মিত হচ্ছে তার এই মিউজিক অ্যালবাম। অ্যালবামের নাম 'রঙিলা মন'। গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফারায়জী ও মান্নান মোহাম্মদ। সুর করেছেন আজাদ মিন্টু ও পল্লব স্যান্যাল। ইতিমধ্যে ৩টা গানের মিউজিক ভিডিও করা শেষ। গানগুলি হচ্ছে 'রঙিলা মন মানে না', 'কারে খোজো হে মুর্খ বালক', 'ভালোবেসে বাংলা..'। গান তিনটির শুটিং হয়েছে কানাডায়। অডিও রেকডিং হয়েছে অডিও আর্টে। বাকী ৭টা গানের শুটিং হবে আগামী মাসে, দেশের বাইরে। মিউজিক ভিডিওতে প্রতিটি গানের সঙ্গে মডেল হয়েছেন দিতি নিজেই। গান প্রসঙ্গে দিতি বলেন, "আমি মূলত গানের মানুষ। ছোটবেলা থেকেই গান গাইতাম। মাঝে চলচ্চিত্রের কারণে গান থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। এখন ছোটপর্দায় ব্যস্ততার পাশাপাশি গান নিয়ে নতুন করে কাজ শুরু করেছি।" পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, " দীর্ঘদিন ক্যামেরার সামনে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা পুঁজি করেই কাজ করছি। সবার সহযোগিতা পেলে আশা করি ভালো একটি অ্যালবাম উপহার দিতে পারবো।" কোন প্রতিষ্ঠানের ব্যানারে বের হবে অ্যালবামটি তা এখনো চুড়ান্ত হয়নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২২ ঘ