২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মেগা সিরিয়াল নিয়ে আসছেন লাকী ইনাম

'মেঘ রৌদ্রের খেলা' নামের একটি ধারবাহিক নাটকের কাজ শুরু করেছেন লাকী ইনাম। এনটিভিতে পারিবারিক গল্পনির্ভর 'আমাদের আনন্দবাড়ি' সিরিয়াল করার পর বেশ কিছুদিন বিরতি দিয়ে এই ধারবাহিকের কাজ শুরু করলেন এই অভিনেত্রী পরিচালক। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'মেঘ রৌদ্রের খেলা' নামের একটি ধারবাহিক নাটকের কাজ শুরু করেছেন লাকী ইনাম। এনটিভিতে পারিবারিক গল্পনির্ভর 'আমাদের আনন্দবাড়ি' সিরিয়াল করার পর বেশ কিছুদিন বিরতি দিয়ে এই ধারবাহিকের কাজ শুরু করলেন এই অভিনেত্রী পরিচালক। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং চলছে। ধারবাহিকটির লেখক মাহমুদুল ইসলাম সেলিম। সামাজিক গল্পনির্ভর এ ধারবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডক্টর ইনামুল হক, লাকি হক, হৃদি হক, লিটু আনাম, সোহেল আরমান, মিতা নূর, সাজু খাদেম, স্বাগতাসহ আরো অনেকে। লাকী ইনাম বলেন, "আমাদের আনন্দবাড়ী জনপ্রিয় হয়েছিল। ফলে আমাদের কাছে দর্শকের প্রত্যাশা বেশি। সেটা মাথায় রেখেই কাজ করছি। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০২ ঘ