২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে আসছেন ফাহমিদা নবী

আধুনিক গানের শিল্পী হিসেবেই বেশি পরিচিত ফাহমিদা নবী। কিন্তু মাঝে মাঝে টেলিনাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি। এবার আর ব্যাকগ্রাউন্ডে নয়, সরাসরি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যালবামের নাম 'তুমি রবে নিরবে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আধুনিক গানের শিল্পী হিসেবেই বেশি পরিচিত ফাহমিদা নবী। কিন্তু মাঝে মাঝে টেলিনাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি। এবার আর ব্যাকগ্রাউন্ডে নয়, সরাসরি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যালবামের নাম 'তুমি রবে নিরবে'। ফাহমিদা বলেন, "অ্যালবামটি আসলে শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণায় করছি। এ পর্যন্ত ৭টা নাটকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। সেগুলো শুনে অনেকেই বলেছে ভালো লেগেছে। সুবর্ণা মুস্তফা, তারিন, মিলন ভাই (ইমদাদুল হক মিলন), বিপাশা, তাজিনসহ অনেকেই বলেছে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বের করার জন্য। আমিও ভাবলাম করেই দেখি, কেমন হয়।" অ্যালবামে ১২ টি গান থাকবে বলে জানালেন ফাহমিদা। এর মধ্যে রয়েছে 'ও আমার দেশের মাটি', 'আমার মন কেমন করে', 'বড়ো আশা করে এসেছি', 'তুমি রবে নিরবে' ..ইত্যাদি। গানগুলির গায়নে বৈচিত্র্য থাকবে বলে উল্লেখ করেন শিল্পী। তিনটি স্টুডিওতে রেকর্ডিংয়ের কাজ চলছে। ১০টির রেকর্ডিং শেষ। কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হবে এখনো তা চুড়ান্ত হয়নি। তবে তিনটি অডিও প্রকাশনা হাউজের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন ফাহমিদা। ২২ শ্রাবণ কবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হবে অ্যালবামটি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৩৬ ঘ